মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদUncategorized২৩ ডিসেম্বর "র‍্যাডিসন ব্লু" চট্টগ্রামে পান্না-রুমান দম্পতির ডিনার গেদারিং

২৩ ডিসেম্বর “র‍্যাডিসন ব্লু” চট্টগ্রামে পান্না-রুমান দম্পতির ডিনার গেদারিং

“আসুন, একসঙ্গে কাটাই আনন্দ, ভালোবাসা ও সুন্দর স্মৃতিতে ভরা একটি সন্ধ্যা!” মিলনমেলার এই আহ্বান জানিয়েছেন আমেরিকা প্রবাসী ও সন্দীপ নিবাসী মোহাম্মদ দিদারুল আলম (পান্না) ও সিরাজাম মুনীরা রুমান। তাদের সন্তান মোহাম্মদ নাফি আলম ও পুত্রবধূ আইসেনুর গুলতেকিন আলমের বাংলাদেশ সফর উপলক্ষে এক বিশেষ ডিনার গেদারিংয়ের আয়োজন করেছেন এই দম্পতি।

আগামী ২৩ ডিসেম্বর, ২০২৬, বুধবার রাত ৮টায় চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। পান্না-রুমান দম্পতি তাদের আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও বন্ধুদের সপরিবারে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

হোটেলের আয়োজনের সুবিধার্থে অতিথিদের ৩০ নভেম্বরের মধ্যে পরিবারের সদস্যসংখ্যা জানাতে অনুরোধ করা হয়েছে। জানানোর নিয়ম হলো নিজে (S), স্ত্রী (W), সন্তান (C) ও ড্রাইভার (D)-এর সংখ্যা আলাদা করে উল্লেখ করে মোট সংখ্যা লেখা। যেমন, কেউ নিজে, স্ত্রী, দুই সন্তান ও একজন ড্রাইভারসহ এলে লিখবেন: ১–১–২–১, মোট ৫ জন।

হোটেলের ঠিকানা এস.এস. খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম ৪০০০। যোগাযোগের ফোন + (৮৮০) ৯৬১২৬০০৮০০।

দূর থেকে আসা অতিথিদের জন্য হোটেলে ছাড়ের কক্ষও রাখা হয়েছে। ভাড়া জুনিয়র সুইট ২২,০০০ টাকা, এক্সিকিউটিভ সুইট ৩০,০০০ টাকা, সুপিরিয়র কিং (সিঙ্গল) ১০,০০০ টাকা এবং সুপিরিয়র টুইন বা ডাবল ১২,০০০ টাকা। রিজার্ভেশনের সময় কোড 2612WEDPAN উল্লেখ করতে হবে।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ