
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে কুনু-ফিরোজ পরিষদ আগামী বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে পরিষদের নির্বাচনী ইশতেহার, কর্মপরিকল্পনা ও গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরা হবে।
আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১২টায় জ্যাকসন হাইটসের ৩৭-৩৮, ৭৩তম স্ট্রিটে কুনু-ফিরোজ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া ও যোগাযোগ বিষয়ক চেয়ারম্যান সৈয়দ আজাদ এক বিজ্ঞপ্তিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের এই সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

