বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদUncategorizedনাগরিকদের ভোটাধিকার প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান অ্যাসালের

নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান অ্যাসালের

 

“আপনি কি মার্কিন নাগরিক? তাহলে নিজের কণ্ঠস্বর তুলে ধরুন” — এই আহ্বান জানিয়ে দক্ষিণ এশীয়-আমেরিকান শ্রমজীবী সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (ASAAL)-এর ওজোন পার্ক চ্যাপ্টার নিউইয়র্কের দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে ভোটার নিবন্ধন ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রচারপত্রে বলা হয়েছে, যারা মার্কিন নাগরিকত্ব লাভ করেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে কমিউনিটির ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। প্রচারপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে— “ভোটার হিসেবে নিবন্ধন করুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।”

“আপনার কণ্ঠস্বর। আপনার ভোট। আমাদের কমিউনিটি” — এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দক্ষিণ এশীয়-আমেরিকান কমিউনিটির নাগরিক অংশগ্রহণ ও রাজনৈতিক কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

২০০৮ সালে প্রতিষ্ঠিত অ্যাসাল দীর্ঘদিন ধরে দক্ষিণ এশীয় অভিবাসী শ্রমজীবী সম্প্রদায়ের অধিকার ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, শক্তিশালী নাগরিক অংশগ্রহণের মাধ্যমেই কমিউনিটি আরও সুসংহত হতে পারবে।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ