বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রচ্ছদUncategorizedএলডিপি যুক্তরাষ্ট্র শাখার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৫০ সদস্যের নতুন কমিটি নির্বাচিত

এলডিপি যুক্তরাষ্ট্র শাখার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৫০ সদস্যের নতুন কমিটি নির্বাচিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), যুক্তরাষ্ট্র শাখার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৬ অক্টোবর বিকালে নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড এভিনিউর ‘স্টার কাবাব রেস্টুরেন্টে’ এই সভার আয়োজন করে এলডিপি যুক্তরাষ্ট্র শাখা।

যুক্তরাষ্ট্র এলডিপির সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম এ জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র এলডিপির সাধারণ সম্পাদক মীর হাসান।

সভায় বক্তারা দলের বিশ বছরের পথচলা স্মরণ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেক কেটে এলডিপির জন্মদিন উদযাপন করা হয়। এরপর কোষাধ্যক্ষের হিসাব উপস্থাপন শেষে উপস্থিত নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র শাখার ২০২৬-২৮ মেয়াদের জন্য ৫০ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। কমিটিতে আলহাজ্ব এম এ জাফর সভাপতি এবং মীর হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: অলি উল্লাহ ও জাকির হোসেন,যুগ্ম সচিব: জাবের হোসেন,সহকারী সাধারণ,সচিব: শাফেয়ত হোসেন,সাংগঠনিক সম্পাদক: ফয়সাল ইসলাম,অর্থ সচিব: নোমান হোসেন,দপ্তর সম্পাদক: মিজানুর রহমান,প্রচার ও প্রকাশনা সচিব: শামসুল আলম,শিক্ষা ও সাংস্কৃতিক সচিব: ইসমাইল হোসেন,ধর্মীয় সচিব: আহসান আল মির্জা ক্রীড়া সচিব: আবুল খায়ের। একজন সহ-সভাপতির নাম দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের নির্বাহী কমিটির সদস্যরা হলেন: নুর হোসেন (মেরিল্যান্ড), মোঃ আল ফাহিম, আবু রাহেদ, মোঃ শাহাব উদ্দিন, মোঃ সুজন মাহমুদ, রাকিব হাসান, মোঃ রিয়াদ খান, ফাহিম হোসেন, শেখ আবদুল্লাহ, মোহাম্মদ রাশেল, রিমন চৌধুরী, আদনান হুসাইন, ফাতেমা আক্তার রুহি, রোকসানা আক্তার, জিয়াউর রহমান, সহিদ উল্লাহ (নিউ জার্সি), কামরুল হাসান, মোহাম্মদ মঈন উদ্দিন (বাফেলো), মোঃ কেরামত আলী, মোঃ সামিমুল ইসলাম, রাজোন আহমেদ, সুহাল আহমেদ (নিউ জার্সি), মোহাম্মদ আফাজউদ্দিন, তানভীর বিন মুসলিম, আহম্মদ উল্লাহ, মোহাইমিনুর রহমান, সৈয়দা আফরোজা নার্গিস সুলতানা (ভার্জিনিয়া), নুরুল আবসার ও আজম খান (ফ্লোরিডা) সহ আরো অনেকে। পরে নেতাকর্মীরা ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেন। ##

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ