রবিবার, ৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদUncategorizedকুলাউড়া এসোসিয়েশনের উদ্যোগে কুইন্স প্যালেসে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর সংবর্ধনা

কুলাউড়া এসোসিয়েশনের উদ্যোগে কুইন্স প্যালেসে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর সংবর্ধনা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম শকুর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এক সার্বজনীন সংবর্ধনার আয়োজন  করেছে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক। আগামী ৪ অক্টোবর, রোববার সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সংগঠনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু ও সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েবের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্রে কুলাউড়াবাসীসহ প্রবাসী কমিউনিটির সবাইকে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকরা জানান, প্রিয় জনপ্রতিনিধিকে প্রবাসের মাটিতে স্বাগত জানাতে এবং দেশ ও প্রবাসের মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন। অনুষ্ঠানে নিউইয়র্ক-নিউজার্সি অঞ্চলের কুলাউড়ার বিভিন্ন প্রজন্মের প্রবাসী, সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতির আশা করা হচ্ছে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ