শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদUncategorized""বাংলাদেশি কমিউনিটির সেবা করাই আমার লক্ষ্য" — কুনু-ফিরোজ পরিষদের প্রার্থী মোরশেদ আলম

“”বাংলাদেশি কমিউনিটির সেবা করাই আমার লক্ষ্য” — কুনু-ফিরোজ পরিষদের প্রার্থী মোরশেদ আলম

“আপনাদের সেবা করাই আমার লক্ষ্য”— এই স্লোগান সামনে রেখে আসন্ন বাংলাদেশ সোসাইটি ইনক নির্বাচন-২০২৬-এ ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোরশেদ আলম। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কুনু-ফিরোজ পরিষদের প্যানেল থেকে, যার ব্যালট নম্বর এ-১২।

আগামী ২৫ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে বাংলাদেশ সোসাইটি ইনক-এর নির্বাচন। কুনু-ফিরোজ পরিষদের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ। একটি শক্তিশালী সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে সম্প্রদায়ের কাছে ভোট প্রার্থনা করছে এই পরিষদ।

পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, “সবার সাথে, সবার জন্য” নীতিতে বিশ্বাসী হয়ে তারা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সার্বিক কল্যাণে কাজ করতে চান। নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্যানেলের প্রার্থীরা।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ