স্বাস্থ্য, কর কর্তন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমানোর ডোনাল্ড ট্রাম্পের “ওয়ান বিগ বিউটিফুল বিল’টি শেষ পর্যন্ত পাশ হওয়ায় ডেমোক্র্যাটরা বেশ হতাশ হয়েছেন। তবে এই হতাশার মাধ্যেও তারা আশার আলো খুঁজে পাচ্ছেন। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের পরিবর্তনের মাধ্যমে বিষয়টি ডেমোক্র্যাটরা কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসবে বলে তারা আশা করেছে। কারণ ডেমোক্র্যাটরা মনে করছে পাশ হওয়ায় বিলটি “নিষ্ঠুর এবং আর্থিকভাবে ধ্বংসাত্মক”। আমেরিকান জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে এই বিলটি পাস হয়েছে।সূত্র দ্য নিউইয়র্ক টাইমস।
প্রায় ২৯ ঘন্টা বিতর্কের পর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ “ওয়ান বিগ বিউটিফুল বিল” ২১৮-২১৪ ভোটে পাস করেছে। বিলটির বিরোধিতা করার জন্য হাউসের ২১২ জন ডেমোক্র্যাটের সাথে দুজন রিপাবলিকান যোগ দিয়েছিলেন। তারা হলেন পেনসিলভানিয়ার ব্রায়ান ফিটজপ্যাট্রিক এবং কেনটাকির থমাস ম্যাসি।
পাশ হওয়া নতুন ও বিতর্কিত বিলটি মাধ্যমে স্বাস্থ্য, সরকারি খাতে ব্যয় কমানো, অবৈধ অধিবাসী প্রত্যাশীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিপুল অর্থ ব্যয় করার অনুমতি,সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিভিন্ন বিষয় রয়েছে।
ডেমোক্র্যাটরা বলছেন, পাশ হওয়া বিলটি ভোটারদের কাছে এতটাই অপ্রিয় যে, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের পরিবর্তন তারা স্পষ্ট দেখতে পাচ্ছে।
দলের শীর্ষ কর্মকর্তারা, যারা বিলটিকে নিষ্ঠুর, আর্থিকভাবে ধ্বংসাত্মক এবং আমেরিকান ইতিহাসের একক বৃহত্তম সম্পদ স্থানান্তর হিসাবে দেখেন, তারা আশা করেন যে তারা রিপাবলিকানদের বিরুদ্ধে প্রচারণায় শক্ত অবস্থান নিতে পারবে। যারা লক্ষ লক্ষ আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবা কভারেজ, নার্সিং হোম কেয়ার এবং খাদ্য নিরাপত্তা হ্রাসের পক্ষে ভোট দিয়েছিলেন যাতে ধনীদের পক্ষে কর কর্তনের মেয়াদ বাড়ানো যায়।এবং ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের প্রচুর উদ্ধৃতি রয়েছে যেমন মিসৌরির সিনেটর জশ হাওলি, উত্তর ক্যারোলিনার থম টিলিস এবং আলাস্কার লিসা মারকোস্কিরা সরাসরি বিলটি নিন্দা করেছে এবং বিপক্ষে অবস্থান নেওয়া কঠিন যুক্তিগুলো ডেডেমোক্রেটরাি র্বাচনে প্রচারণা সহজেই জনগণকে উদ্বুদ্ধ করতে পারবে।###

