সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদUncategorizedস্বাস্থ্যসেবার মত সার্বজনীন মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।। মূলধারা রাজনীতিক মেরি জোবাইদা।।

স্বাস্থ্যসেবার মত সার্বজনীন মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।। মূলধারা রাজনীতিক মেরি জোবাইদা।।

নিউ ইয়র্ক স্টেটের মানুষ স্বাস্থ্যসেবার অভাবে রোগী হয়ে থাকবে? এটা কেউ আশা করতে পারে না। এটা মানবতার জন্য অসুন্দর। স্বাস্থ্য সেবা বঞ্চিত রোগীরা একজন দশজনকে সংক্রমিত করবে, সেই সাথে সংক্রমিত করবে তাদের পরিবারগুলোকেও , পাশাপাশি ট্রেন বা বাস কম্পার্টমেন্টে আরও ১শ থেকে ১ হাজার জনকেও সংক্রামিত করবে। এই ভীতিকর অবস্থা রুখতে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই প্রয়োজন। কারণ স্বাস্থ্যসেবা হল জনগণের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নের জন্য জরুরী ভিত্তিতে সিঙ্গেল পেয়ার ইউনিভার্সেল হেলথ কেয়ার বিল পাশের দাবি জানিয়েছেন মূলধারার রাজনীতিক মেরি জোবাইদা। মঙ্গলবার টাইম টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মেরি জোবাইদা, ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাশের সমালোচনা করে বলেন, এই বিলের কারণে ১.৫ মিলিয়ন নিউইয়র্কবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। কারণ তাদের ইন্সুরেন্স চলে যাবে। ইনকাম একটু বেশি থাকার কারণে যারা প্রিমিয়াম দেন। বিগ বিউটিফুল বিলের কারণে তাদেরও প্রিমিয়াম অনেক বেশি বেড়ে যাবে।

এছাড়া নিউইয়র্ক স্টেট বাজেটকেও বাৎসরিক ১৩বিলিয়ন ডলার ইম্প্যাক্ট করবে। ২০২৭ সালে নিউইয়র্ক স্টেট মেডিকেল ফান্ডে ৩ বিলিয়ন ডলার ইমপেক্ট হবে। প্রোভাইডার যারা ডাক্তার এবং হসপিটাল গুলো লুজ করবে ৮ বিলিয়ন ডলার। ৩০০ মিলিয়ন ডলার লুজ করবে হেলথ সেন্টারগুলো ।

অন্যদিকে নিউইয়র্ক স্টেটের গ্রামীণ হাসপাতাল গুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। বিগ বিউটিফুল বিল বাস্তবায়িত হলে, যারা জব খুঁজছে এবং পাচ্ছেনা তাদের মধ্য আরো ৩৪ হাজার হাসপাতাল জব লেস করবে। ২৯ হাজার হেলথ রিলেটেড জব কাট হবে। এর বিকল্প হিসেবে নিউইয়র্ক স্টেটে সিঙ্গেল পেয়ার ইউনিভার্সেল হেলথ কেয়ার বিল পাশের দাবি জানান কমিউনিটি এক্টিভিজ মেরি জোবাইদা।

মূলধারা রাজনীতিক আরো জানান, যদি সিঙ্গেল পেয়ার ইউনিভার্সেল হেলথ কেয়ার বিল পাস হয় তাহলে নিউইয়র্ক স্টেটের সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়ে যাওয়ার পর আরো ১৬.৪ বিলিয়ন ডলার উদ্বৃত্ত থাকবে।

তিনি বলেন, বর্তমান স্বাস্থ্য খাতে স্টেটের খরচের মধ্য ৫৮.২ বিলিয়ন ডলারের মধ্যে ডাক্তার এবং হসপিটাল বাবদ খরচ হচ্ছে ১৮.৩ বিলিয়ন ডলার। ঔষধ ও ডিভাইস বাবদ ১৩.৮ বিলিয়ন ডলার এবং ইন্স্যুরেন্স ও মধ্যসত্বভোগীর খরচ বাবদ ২৬.৫ বিলিয়ন ডলার খরচ হচ্ছে।

সর্বজনীন চিকিৎসা সেবার তথা সিঙ্গেল পেয়ার ইউনিভার্সেল হেলথ কেয়ার বিল পাস হলে ডাক্তার তথা ইম্প্রোভাইডর ফিস বাবদ ৯.৬ বিলিয়ন ডলার। কাভারেজের কারণে স্বাস্থ্য সেবা খাতে খরচ হবে ১১.৮ বিলিয়ন ডলার। লং টাইম কেয়ার ( সবার জন্য এভেলএভেল নয়) ক্রনিক ডায়াবেটিস,হাই ডিজিস এই ধরনের স্বাস্থ্য সেবা বাবদ খরচ হবে ২০.১০ বিলিয়ন ডলার সহ মোট খরচ হবে ৪১.৪ বিলিয়ন ডলার।

সুতরাং বর্তমান চলমান ৫৮.২ বিলিয়ন ডলারের খরচের বিপরীতে সিঙ্গেল পেয়ার ইউনিভার্সেল হেলথ কেয়ার বিল পাসের হলে ১৬.৪০ বিলিয়ন ডলার বেঁচে যাবে। এই বেঁচে যাওয়া অর্থ দিয়ে হাউজিং, শিক্ষা খাত সহ মানুষের জন্য ভাল কাজগুলো করা যাবে।

এদিকে বিভিন্ন হেলথ কেয়ার প্রতিষ্ঠানগুলো বিলিয়ন-বিলিয়ন ডলারের মধ্যসত্বভোগীর প্রফিট হারাবার ভয়ে বিলের বিরোধিতায় প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে প্যান্ডেমিকের সময় অনেকেই ডাক্তারের কাছে যেতে পারেনি। অথচ রোগীদের বিপরীতে বিলের মাধ্যমে হেলথ কেয়ারের প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার প্রফিট করছে। তাদের এই প্রফিট গুলো ফেরত দেওয়া উচিত। মূলত মানুষের অসুস্থতাকে পুঁজি করে যারা ব্যবসা করছে তারাই এই বিলের বিরোধিতা করছে বলে মেরি জোবাইদা মনে করছে।

তাই সবাইকে সচেতন হতে হবে। হেলথ কেয়ার র‌্যালি, এডভোকেসিকে যোগ দিতে হবে।আলবেনিতে গিয়ে যার যার রিপ্রেজেন্টেটিভদের নক করতে হবে। যখন প্রতিটি ডিসট্রিক্ট থেকে সব রিপ্রেজেন্টেটিভের উপর চাপ সৃষ্টি হবে। তখন তারাই বাধ্য হয়ে বিল পাস এগিয়ে আসবে।

যখন বড় বড় ডোনার, বিগ মানি ইনফ্লুয়েন্সারা তাদের ভোটারদের ইনফ্লুয়েন্স করবে। তখন ভোটারদের বলতে হবে তারা এখন সচেতন, তারা এডুকেটেড, তারা বিলটা পাশের জন্য চাপ দেবে। তখন রিপ্রেজেন্টেটিভদের কাছে আর কোন উপায় থাকবে না, তখনি তারা সিঙ্গেল পেয়ার ইউনিভার্সেল হেলথ কেয়ার বিল পাস করতে বাধ্য হবে।##

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ