
কানেকটিকাটের ইন্ডিয়ান ওয়েল স্টেট পার্কে রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপি “প্রবাসী মতলব সমিতি ইনক এর বার্ষিক বনভোজন। বিভিন্ন ধরনের খেলাধুলা, সংগীত পরিবেশনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ রাফেল ড্র মাধ্যমে নারী-পুরুষ ও শিশুদের আনন্দ উৎসবটি সবার মিলনমেলার পরিণত হয়।
বনভোজনের চিরাচরিত ধারা মেনে দুটি বাসে করে অনেক আয়োজক নেতৃবৃন্দ এবং অতিথিরা অনুষ্ঠান স্থলে পৌঁছান। এর আগে সকালের এক পশলা বৃষ্টি হওয়ার পরিবেশ ছিল কিছুটা শীতল থাকলেও সারাদিনের আবহাওয়ায় মধ্য ছিল গুমোট ভাব। যথারীতি নাস্তায় বিভিন্ন ধরনের আয়োজন সহ তরমুজ ও ড্রিংকসের মাধ্যমে আপ্যায়ন চলে সারাক্ষণ। সেই সাথে চলতে থাকে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের দৌড় প্রতিযোগিতা ও পুরুষদের ফুটবল খেলা। প্রায় দুই ঘন্টা ব্যাপী এইসব খেলাধুলায় ছেলে-মেয়েসহ পুরুষদের অংশগ্রহণ ছিল বেশ প্রাণবন্ত।

দুপুরের আপ্যায়নে পর একটু বিরতি দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী মহিলাদের বালিশ খেলা। এই খেলায় প্রায় ২০০ জন নারী অংশ নেয় এবং অংশগ্রহণকারী প্রত্যেকে উপহার পেয়ে ভিশন খুশি হয়। পাশাপাশি ছোট শিশুদের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী । এছাড়া বার্ষিক বনভোজন উপলক্ষে প্রবাসী মতলব সমিতির একটি আকর্ষণীয় ম্যাগাজিনের উদ্বোধন করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক হুমায়ুন কবির ঢালী।

শেষ বিকেলের সংগীত পরিবেশনের পর সারাদিনের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ কাঙ্খিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। নগদ এক হাজার ডলার প্রথম পুরস্কার সহ স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, ল্যাপটপ সহ ১০ টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া সমিতির সদস্যদের জন্য প্রদান করা হয় আলাদা তিনটি পুরস্কার। বনভোজনে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বনভোজনের প্রধান সমন্বয়কারী মোঃ কবির রতন, প্রবাসী মতলব সমিতির রবিউল আলম,সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল) ,ভবতোষ চন্দ্র সাহা ও ফারুক হোসেন মজুমদার সহ নেতৃবৃন্দরা বনভোজন সফল করার জন্য অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে প্রবাসী মতলব সমিতির বনভোজনের আহ্বায়ক ফারুক হোসেন পাটোয়ারী,সদস্য সচিব জয়নাল আবেদীন সহ বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শাহাদাত হোসেন, গোলাম সারোয়ার দুলাল, জোতিষ চন্দ্র কির্তনীয়া, মোঃ ফয়েজ উল্লাহ প্রধান, মিঞা ওবায়েদুর রহমান।
সমন্বয়কারীদের মধ্য ছিলেন সাকিল মিয়া, মোঃ হাবিবুর রহমান, সীমা জামান, কে আলম, এমদাদুল হক , তৌহিদুল ইসলাম মানিক , ফারুক হোলেন , মিয়া ফয়েজ আহমেদ, মোঃ জাহিদুর রহমান , হাবিবুর রহমান , তপন সাহা , মাহবুবুর রহমানতারেক আবু সালেক সুমন,, সাহিনা খানম মানসুরা আকতার, মোঃ আনোয়ার হোসেন নিয়াজী , সুখন চন্দ্র, আলী আজম , মোঃ বিল্লাল হোসেন মৃধা , আল আমিন হাওলাদার , উত্তম চন্দ্র, জিসান আহমেদ , রিয়াদ প্রমুখ নেতৃবৃন্দ। ###

