
” টর্চ বিয়ারার অব ইসলাম” অর্থাৎ যারা পৃথিবীতে ইসলামকে আলোকিত করছে তাদের ফোকাস করার মাধ্যমে এবারের মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা ’মুনা’র কনভেনশন-২০২৫ আয়োজিত হতে হচ্ছে। নর্থ-আমেরিকাতে মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী পেনসিলভানিয়ার অঙ্গরাজ্য ফিলাডেলফিয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫ হাজারের অধিক ধর্মপ্রাণ শিশু কিশোর, ইয়ুথ, নারী পুরুষরা নর্থ-আমেরিকার মুসলমানদের সর্ববৃহৎ এই সম্মেলনে অংশ নেবে। বৃহস্পতিবার মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ এইসব তথ্য জানান।
তিনি আরো জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার বাদ জুমা থেকে শুরু হয়ে রবিবার বিকাল পাঁচ টায় শেষ হবে। তার মধ্যে শনিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া প্রোগ্রাম রাত এগারোটা পর্যন্ত চলমান থাকব। সেখানে শিশু-কিশোর, ইয়ুথ, নারীদের আলাদা প্রোগ্রাম থাকবে। নতুন প্রজন্মের তরুণদের জন্য রোবটিক্স, এআই এর মত প্রোগ্রামগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া ইয়াং সিস্টার, অ্যাডাল্ট ভাই ও বোনদের জন্য বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।
রবিবার থাকব ‘মেট্রোমোনিয়ল ডে’তে ইয়াং ছেলে-মেয়ে, যারা অবিবাহিত রয়েছেন তাদের ম্যাচ মেকিং এর জন্য কিছু স্পেশাল প্রোগ্রাম রয়েছে। কলেজ পড়ুয়া কিংবা বিভিন্ন প্রফেশনে যুক্ত বিবাহযোগ্য ছেলে মেয়েদের জন্য এই প্রোগ্রামটি সাজানো হয়েছে।
তিন দিনব্যাপী মুনা কনভেনশনে আমেরিকা বাংলাদেশ সহ লন্ডনের সুপরিচিত ইসলামী বক্তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। তবে তিন দিনের মুনা কনভেনশনকে পারিবারিক প্রোগ্রাম হিসেবে নিয়ে পরিবারসহ ইসলামী পরিবেশের যুক্ত হয়ে পরিবারের মধ্যে ইসলামিক সম্প্রীতি ও মূল্যবোধ আরো এগিয়ে নেওয়া প্রচেষ্টাকেই, অর্জন হিসেবে দেখতে চান আরমান চৌধুরী ।###

