মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রচ্ছদUncategorizedনিউইয়র্কের সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের ভাতৃবিয়োগ

নিউইয়র্কের সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের ভাতৃবিয়োগ

বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ-এর মেঝো ভাই, সাবেক ব্যাংকার এবিএম খোরশেদ আলম (৬৭) মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ঢাকার উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র, চার নাতি এবং ৫ ভাই ও ৪ বোন সহ বহু আত্মীয়-স্বন রেখে গেছেন।

রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে অবসর গ্রহণনের পর এবিএম খোরশেদ আলম ঢাকার উত্তরায় দক্ষিণখানে পরিবারের সাথে বসবাস করছিলেন। গতকয়েক বছর ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউশনে চিকিৎসা শেষে সর্বশেষ উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে থাকাবস্থায় পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার রাতে তার সাপোর্ট খুলে নিয়ে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেলা শহরের পৌরসভাধীন ভাল্লুক কান্দি গ্রামে এবিএম খোরশেদ আলমের জন্ম। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সদালাপী, সহজ-সরল, নিরহংকার ছিলেন এবং সাদাটামাটা জীবনযাপন করতেন। কর্মজীবনে তিনি রূপালী ব্যাংক লিমিটেড-এর অফিসার হিসেবে টাঙ্গাইল প্রধান কার্যালয় ছাড়াও টাঙ্গাইলের নাটিয়াপাড়া, এলেঙ্গা ও এলাসিন শাখায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মরহুম এবিএম খোরশেদ আলমের নামাজে জানাজা শেষে বুধবার (১৬ জুলাই) বাদ জোহর টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে পিতা মরহুম এবিএম মোসলেম উদ্দিন আহমেদের কবরের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে এবিএম মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র সিইও আবু তাহের ও ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ