সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদUncategorizedউৎসব মুখর পরিবেশে বাংলাদেশী আমেরিকান নিউইয়র্ক সিটি ট্রানজিট এ্যামপ্লয়িজের বনভোজন ...

উৎসব মুখর পরিবেশে বাংলাদেশী আমেরিকান নিউইয়র্ক সিটি ট্রানজিট এ্যামপ্লয়িজের বনভোজন অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে বুধবার বেলমন্ট লেক স্টেট পার্কে ‘বাংলাদেশী আমেরিকান নিউইয়র্ক সিটি ট্রানজিট এ্যামপ্লয়িজ’ এর বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  তিন দশক ধরে নিউ ইয়র্ক সিটি ট্রানজিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ঐতিহ্য লালনকারী বাংলাদেশি আমেরিকান সদস্যরা এই বনভোজনের আয়োজন করে। সে সবসদস্য ও তাদের পরিবার পরিজন,অতিথি সহ প্রায় আট শত লোক  এ মিলন মেলায় অংশ নেয়।

একগুচ্ছ বেলুন উড়িয়ে উদ্বোধন করা বনভোজনটি আয়োজনের মুল উদ্দেশ্য ছিল বাংলাদেশি সংস্কৃতি উদযাপনের পাশাপাশি পরবর্তী প্রজন্মকে বাংলাদেশি ঐতিহ্যের সাথে সংযুক্ত করা এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে নিজেদের আনন্দ ভাগ করে নেয়া।

সকাল থেকে সদস্য ও তাদের পরিবার পরিজন সহ অতিথিদের মাঝে নাস্তা, চা, পানি সহ বিভিন্ন ধরনের সোডা পরিবেশনের পর শুরু হয় বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। দুপুরে বাঙালি ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে বিভিন্ন আইটেমের লোভনীয় খাবারের মাধ্যমে মধ্যাহ্ন ভোজ ও তার সাথে ডেজার্ট হিসেবে ফিন্নি ও মিষ্টির ব্যবস্থা করা হয়।

শেষ বিকেলে অনুষ্ঠিত হয় মহিলাদের ঐতিহ্যবাহী বালিশ খেলা। প্রায় দুইশ জন মহিলা এতে অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য ছিল উপহারের ব্যবস্থা । সেই সাথে পুরুষদের দৌড় প্রতিযোগিতা সহ ফুটবল ম্যাচের ব্যবস্থা করা হয়।

বিশাল পার্কের বিভিন্ন স্থানে বাস্কেটবল সহ বাচ্চাদের খেলার বিভিন্ন রাইটে সারাদিন সবাই আনন্দে কাটিয়েছে। বিকেলে তরমুজ, চা সহ বিভিন্ন ধরনের নাস্তার ব্যবস্থার পাশাপাশি শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়। বনভোজনে পুরুষদের পাশাপাশি নারীরাও ছোট ছোট গ্রুপে আড্ডায় ব্যস্ত সময় কাটিয়েছেন। কেউ কেউ দল বেঁধে নিজেদের মধ্যে গান পরিবেশন করেছে।

সকাল থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকান্ডে ইউটিএলও’র সভাপতি মারিও বুচেরি, টিডব্লিউইউ লোকাল হান্ড্রেড এর সভাপতি জন ভি চিয়ারেলো, সাবওয়ে-সারফেস সুপারভাইজার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাইকেল ক্যারুব সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের একাধিক নেতৃবৃন্দ বনভোজনে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করার সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।

বনভোজন আয়োজন এর শেষ দিকে দিনব্যাপি অনুষ্ঠিত বিভিন্ন বয়সী নারী-পুরুষদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এরপর অনুষ্ঠিত হয়ে কাঙ্ক্ষিত রাফেল ড্র।২৩ টি আকর্ষণীয় পুরস্কার দিয়ে সাজানো রাফেল ড্র এর মাধ্যমে ভাগ্যবানদের পুরস্কৃত করা হয়।

দিনব্যাপী বনভোজনের সার্বিক কর্মকাণ্ডে বাংলাদেশী আমেরিকান নিউইয়র্ক সিটি ট্রানজিট এ্যামপ্লয়িজ’ এর আয়োজক সদস্যদের মধ্যে ছিলেন তারেক আহমেদ, একলাসূর রহমান, আনাফ আলম,সাদেক আহমেদ,রুকসানা বেগম, জুবায়ের আহমেদ, কোশিক বিশ্বাস,সোফাওয়ান চৌধুরী,সামাদ মিয়া, এনামুল হক,সাইফ আজাদ, আজাদ তালুকদার,খোকন পাল,সাইফুর রহমান,সাইম মুনতাকিম,শাহেদ আলম,মমিন হোসেইন,সৈকত দাস,সানজিদা সোনিয়া সহ আরও অনেকে। সুন্দরভাবে বনভোজন সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সদস্য ও অতিথিদের সবাইকে ধন্যবাদ জানানো হয়।####

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ