বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রচ্ছদUncategorizedবাংলাদেশ সোসাইটির সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে

বাংলাদেশ সোসাইটির সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে

আপনার ভোটাধিকার নিশ্চিত করতে এখনই আপনার তথ্য যাচাই করুন” — এই বার্তা দিয়ে সদস্যদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোসাইটি, ইনক।

সংগঠনটি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধন প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ আগস্ট, ২০২৬, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সদস্যকে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সদস্যরা https://member-service.bangladeshsocietyinc.com/membership/status ওয়েবসাইটে গিয়ে অথবা সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে লগইন করে নিজেদের তথ্য যাচাই করতে পারবেন। এছাড়া প্রয়োজনে সহায়তার জন্য নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে: ৯১৭-২৯৪-০৯৭০, ৯১৭-৩০২-০৪৪৩, ৯১৭-৮৯২-৭১৯৯, ৩৪৭-৮৯৬-২৮০২ এবং ৯১৭-৭৮৩-৫৪৯৯।

সংগঠনের পক্ষ থেকে সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন তারা নির্ধারিত সময়সীমার আগেই নিজেদের তথ্য হালনাগাদ করে ভবিষ্যৎ ভোটাধিকার প্রয়োগের পথ নিষ্কণ্টক রাখেন। বাংলাদেশ সোসাইটি, ইনক-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে সংগঠনের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ (Bangladesh Society, Inc.) ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ