
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম এমপি’র যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা সভা।
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনক.-এর উদ্যোগে আগামী ৯ আগস্ট, রবিবার সন্ধ্যা ৭টায় আপার ডার্বির ঢাকা ক্লাবে (৮৯২৩ ওয়েস্ট চেস্টার পাইক, আপার ডার্বি, পিএ ১৯০৮২) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, নোয়াখালী-৫ আসনের সর্বজনশ্রদ্ধেয় জননেতা হিসেবে পরিচিত ফখরুল ইসলাম এমপি’র প্রতি শ্রদ্ধা ও সংবর্ধনা জানাতে পেনসিলভানিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এ আয়োজন করেছে।
সংবর্ধনা বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আলাউদ্দিন জাহাঙ্গীর এবং যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন টিপু ও নূর হোসেন এরশাদ। প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন মো. আইয়ুব আলী খান, যুগ্ম সমন্বয়কারী ইকবাল চৌধুরী রিপন ও জহিরুল আলম নয়ন। এছাড়া সদস্য সচিব শরাফত উল্লাহ সোহাগ এবং যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর ও শাহাব উদ্দিন। সভাপতি মো. আব্দুল খালেক এবং সম্পাদক ইব্রাহিম চৌধুরী রাকিব দায়িত্ব পালন করছেন।
আয়োজকরা পেনসিলভানিয়া ও আশপাশের অঙ্গরাজ্যের সর্বস্তরের প্রবাসীদের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।

