রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদUncategorizedনিউইয়র্কে ২০ সেপ্টেম্বর ষষ্ঠ আন্তর্জাতিক ভাসানী সম্মেলন।। প্রধান আলোচক প্রফেসর সলিমুল্লাহ খান

নিউইয়র্কে ২০ সেপ্টেম্বর ষষ্ঠ আন্তর্জাতিক ভাসানী সম্মেলন।। প্রধান আলোচক প্রফেসর সলিমুল্লাহ খান

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মরণে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক ভাসানী সম্মেলন। আগামী ২০ সেপ্টেম্বর, রোববার, দুপুর ৩টায় উডসাইডের কুইন্স প্যালেসে (৩৭-১১, ৫৭ স্ট্রিট, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭) সম্মেলন শুরু হবে। আয়োজক মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক, ইউএসএ।

আয়োজকদের পক্ষ থেকে ভাসানীকে বাংলাদেশের আগুনঝরা দিনের মহাপুরুষ, আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার মেহনতি জনগণের অন্যতম সারথি এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু মানুষের দিশারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্মেলনে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘বাংলাদেশের গণঅভ্যুত্থান ২০২৪’। এর সঙ্গে যুক্ত রয়েছেন লেখক, গবেষক, ফিল্ম মেকার এবং কলকাতার ভাসানী চর্চাকেন্দ্রের প্রতিষ্ঠাতা সৌমিত্র দস্তিদার।

আলোচনায় প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক, ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটির প্রফেসর সলিমুল্লাহ খান। আলোচকদের মধ্যে আরও থাকছেন সিডনি ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস আনিসুজ্জামান চৌধুরী, মন্ট্রিয়েলের ডঃ আবিদ বাহার, জুলাই-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া, লন্ডনের ভাসানী গবেষক ডঃ লাইলী উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদ বাংলাদেশের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, সমাজসেবক ও রাজনীতিক নাহিদুল এইচ খান এবং ফ্লোরিডার বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার।

আলোচনার পাশাপাশি লোকসংগীত ও মরমী সংগীত পরিবেশন করবেন কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া ও করিম হাওলাদার।

আয়োজক কমিটির সভাপতি আলী ইমাম ও সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের সম্মেলনকে সফল করতে সবার উপস্থিতি কামনা করেছেন ।##

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ