মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
প্রচ্ছদUncategorizedসুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ-র কার্যকরী কমিটি ও নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের যৌথ সভা

সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ-র কার্যকরী কমিটি ও নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের যৌথ সভা

সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদকে একসঙ্গে কাজ করতে হবে।” এমন আহ্বানের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক.-এর কার্যকরী কমিটি ও নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

সংগঠনের সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মান্না মুনতাসিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্য ছদরুন নুর, আব্দুস শহীদ, এস. এম. জলিল, নুরুল হোসাইন, জোসেফ চৌধুরী, আব্দুল মুহিত ও মুজাহিদ মিয়া উপস্থিত ছিলেন।

কার্যকরী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানিক আহমেদ ও মোতাহার রুবেল, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহেল, কোষাধ্যক্ষ কাজিরুল ইসলাম শিপন, সাংগঠনিক সম্পাদক দিনারুল ইসলাম, প্রচার সম্পাদক ইমরুল হাসান সজল এবং সমাজকল্যাণ সম্পাদক সোহান আহমেদ রনি। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, জাবেদ চৌধুরী, শরীফ খান, মোহাম্মদ সাহান ও আবদুল হালিম।

সভায় সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়। নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্যরা সংগঠনের উন্নয়নে তাঁদের অভিজ্ঞতা, পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক. আগামী দিনে আরও সুসংগঠিত ও সফলভাবে এগিয়ে যাবে।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ