বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রচ্ছদUncategorizedকোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সভা ৮ নভেম্বর

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সভা ৮ নভেম্বর

নিউইয়র্কে বসবাসরত কোম্পানীগঞ্জবাসীর সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক (ইউএসএ)-এর সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর, রবিবার। সন্ধ্যা ৬টায় ৬৯১ কনি আইল্যান্ড এভিনিউস্থ পাঞ্জাব পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হবে।

সভাকে সফল করতে সংগঠনের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ নুর আলম ছিদ্দিক মুন্না ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ প্রিয় কোম্পানীগঞ্জবাসীকে সভায় যোগ দেওয়ার আহ্বান জানান।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক (ইউএসএ) প্রবাসে কোম্পানীগঞ্জবাসীর ঐক্য ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির কার্যালয় ব্রুকলিনের ৬১ চার্চ এভিনিউতে অবস্থিত।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ