শুক্রবার, ৬ মার্চ ২০২৬
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন-চীন বাণিজ্য যুদ্ধে ভারতের সুবর্ণ সুযোগ।। বাধা আমলাতন্ত্র সহ ছোট ছোট দেশগুলো।।

মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধে ভারতের সুবর্ণ সুযোগ।। বাধা আমলাতন্ত্র সহ ছোট ছোট দেশগুলো।।

উচ্চ শুল্কের কারণে আমেরিকার বাজারে চীনা পণ্যের একচেটিয়া সরবরাহ বেশ কঠিন হয়ে পড়ছে। এই শূন্যতা পূরণে ভারতীয় পণ্যের অধিক হারে প্রবেশের সুবর্ণ সুযোগ সৃষ্টি হলেও তাদের প্রধান বাধা আমলাতান্ত্রিক জটিলতা। তাছাড়া ভিয়েতনাম সহ কম্বোডিয়ার মত ছোট দেশ গুলোর সাথে কঠিন প্রতিযোগিতা করে ভারতকে বাজার বৃদ্ধির করার সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক রিপোর্টে জানিয়েছে।

উচ্চ শুল্কের কারণে বেশিরভাগ চীনা রপ্তানিকারক আপাতত মার্কিন ভোক্তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায়, কোম্পানিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন ও রপ্তানির জন্য বিকল্প স্থান খুঁজছে। যা ভারতের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।

তবে বিশ্বব্যাপী উচ্চ প্রযুক্তির সংস্থা এবং খুচরা বিক্রেতাদের ধারণা ভারতের সরকারী লাল ফিতা, অস্থির শ্রমিক গোষ্ঠী এবং কর আদায়ের ক্ষেত্রে প্রায়শই শাস্তিমূলক পদ্ধতির কারণে ভারত, চীন ও ভিয়েতনামের তুলনায় আমেরিকায় ব্যবসা বৃদ্ধি করা কঠিন হয়ে পড়বে। ১০ কোটি জনসংখ্যা দেশ ভিয়েতনাম, ভারতের তুলনায় ৫০ বিলিয়ন ডলার বেশি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, অথচ ভারতের জনসংখ্যা ১শ ৪০ কোটি ।

এদিকে ভারত ইঙ্গিত দিচ্ছে যে তারা পশ্চিমা ব্যবসার জন্য আরও উন্মুক্ত হওয়ার পরিকল্পনা করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্রুত একটি বাণিজ্য চুক্তির জন্য এগিয়ে যাচ্ছে।

এই মুহূর্তে, বেশিরভাগ ভারতীয় পণ্যের উপর ১০% শুল্ক আরোপিত রয়েছে। আইফোনের মতো কিছু অব্যাহতিপ্রাপ্ত ইলেকট্রনিক্সের উপর কোনও শুল্ক নেই। তবে বেশিরভাগ চীনা পণ্যের উপর ১৪৫% উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।

মোবাইল কোম্পানি অ্যাপল ইতিমধ্যেই ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও আইফোন রপ্তানি করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। ভারতে বর্তমানে আইফোনের চূড়ান্ত উৎপাদন হয় প্রায় ২০% । এক দশক আগে, ভারতের বার্ষিক মোবাইল ফোন রপ্তানি ছিল মাত্র ২৫০ মিলিয়ন ডলার। এখন এই সংখ্যা বেড়ে ২২ বিলিয়ন ডলারের বেশি। যা অ্যাপলের প্রায়-তিন-চতুর্থাংশ।

কিন্তু পশ্চিমা কোম্পানিগুলি এখনও ভারতকে নিয়ন্ত্রক ত্রুটি এবং কর বিরোধের ভূমি বলে মনে করে। শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগেনের একটি ইউনিটের কাছ থেকে ১২ বছর আগের করের জন্য ১.৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ জরিমানা দাবি করেছে ভারত। কোম্পানি এই অভিযোগ অস্বীকার করেছে। এবং আদালতে এই আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ