সিনেমা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই হঠাৎ হলের দৃশ্যপথ পাল্টে গেল। শাকিব খানকে দেখেই হল ভর্তি দর্শক চিৎকার শুরু করল। নিউইয়র্কের কিউ গার্ডেনসের সিনেমা হলটিকে মনে হল ঢাকার বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স। দুই ঘন্টা সিনেমার পুরো সময় ক্ষণে ক্ষণে হলের ভেতর থেকে দর্শকদের উচ্ছ্বসিত চিৎকার শোনা গেল। সিনেমার শেষ দিকে যখন স্কিনে তান্ডব-২ এর ঘোষণা ভেসে উঠল, তখন প্রায় সব দর্শককে একসাথে চিৎকার করে আগামীর তান্ডবকেও স্বাগত জানাতে দেখা গেল।
শুক্রবার (১৩ জুন) নিউইয়র্কের কিউ গার্ডেনসে রায়হান রাফী’র পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনীর শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি দেখে দর্শকদেরকে বিমোহিত হতে দেখা গেছে।

চোখে মুখে তৃপ্ত আনন্দ নিয়ে দর্শকদের অনেকেই হল থেকে বের হওয়ার সময় বলতে শোনা যায়, মেগাস্টার শাকিবখানের পারফরম্যান্স ছিল দূর্দান্ত । তাণ্ডবের গল্পটি সুন্দর। এতে সাসপেন্স, থ্রিলার,অ্যাকশন সব মিলিয়ে এটাকে টোটাল সিনেমা হিসেবে দর্শকদের মনে হয়েছে।সাবিলা নূর ও জয়া আহসান দুজনেই ভাল অভিনয় করেছে। তবে জয়া আহসান এর চরিত্রটি গুরুত্বপূর্ণ। তাই তিনি অভিজ্ঞতার ছাপ রেখেছে।
এছাড়া তাণ্ডব এর সেট ডিজাইন থেকে শুরু করে, সিনেমাটোগ্রাফি, মিউজিক সহ টেকনিক্যাল দিকগুলো দর্শকদের ভাল লেগেছে।দর্শকরা তাণ্ডব ছবিটি দারুন উপভোগ করছে। তাদের মতে সিনেমা তো এমনই হওয়া উচিত।এই ধরনের সিনেমা তৈরি হলে বাংলা সিনেমা সামনের দিকে আরো এগিয়ে যাবে বলে দর্শকরা আশা প্রকাশ করেন।
তাণ্ডব দেখার পর কিউ গার্ডেনস সিনেমা হলে দর্শক হিসেবে আসা অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, বাংলাদেশের মধ্যবিত্ত এক যুবককে ঘিরে তান্ডব ছবিটির কাহানি নির্মিত হয়েছে। এই ছবিটি আমার ভালো লেগেছে। এইজন্য তিনি আয়োজক বায়োস্কোপ ফিল্মকে ধন্যবাদ জানান।
দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করা, এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা তাণ্ডব সিনেমা দেখার পর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, এক্সিলেন্ট, অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি সেকেন্ড আমরা এনজয় করছি। এরকম ছবি আরো বেশি দেখতে চাই।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার নওশাবা রুবনা রশীদ বলেন,ছবিটি দর্শকদের পছন্দ হয়েছে, এজন্য আমরা খুব খুশি। এই হলের ৪/৫ দিনের সব শো’র টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাওয়ায় ‘তান্ডব’ সিনেমা প্রতিদিনই হাউস ফুল যাচ্ছে। আমরা আশা করছি ‘ছবিটি আগামী চার/পাঁচ সপ্তাহ পর্যন্ত দর্শকদের হলে ধরে রাখতে সক্ষম হবে । এরপর দর্শকদের চাহিদা বৃদ্ধি পেলে প্রদর্শনী অব্যাহত রাখা হবে।####


