সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রচ্ছদUncategorizedজোহরান মামদানির বিজয়।। উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি।।

জোহরান মামদানির বিজয়।। উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি।।

নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র পদের প্রাইমারিতে জোহরান মামদানির জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। পক্ষে-বিপক্ষে চলছে প্রতিক্রিয়া বন্যা। সমালোচকরা মামদানির নাগরিকত্ব বাতিল এবং তাকে নির্বাসিত করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মামদানির জয়ে মুসলিম-বিরোধী মন্তব্যে অনেকেই বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। ইতিপুর্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জোহরান মামদানিকে ‘শতভাগ পাগল কমিউনিস্ট’ বলে অভিহিত করায়, মামদানিও ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি আল জাজিরার প্রতিবেদক আলি হারব এক রিপোর্টে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন  প্রমাণ ছাড়াই ইঙ্গিত দিয়েছেন যে মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটিতে “খিলাফত” প্রতিষ্ঠা করবেন। রিপাবলিকান প্রতিনিধি  অ্যান্ডি ওগলস বিচার বিভাগে চিঠি পাঠিয়ে মামদানির নাগরিকত্ব বাতিল এবং তাকে নির্বাসিত করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এক্স-এ বোরকা পরিহিত স্ট্যাচু অফ লিবার্টির একটি কার্টুন পোস্ট করেছেন। প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন মেয়র প্রার্থীর সমালোচনা করে যুক্তি দিয়েছিলেন যে, ইসলাম একটি রাজনৈতিক মতাদর্শ, “কোন ধর্ম নয়”।

তাছাড়া রক্ষণশীল কর্মী চার্লি কার্কের ৯/১১ হামলার কথা উল্লেখ করে মামদানিকে “মুসলিম মাওবাদী” বলে অভিহিত করেছেন। ডানপন্থী ভাষ্যকার অ্যাঞ্জি ওং সিএনএনকে বলেছেন যে নিউ ইয়র্কের মানুষ “তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কারণ তারা এখানে একজন মুসলিম মেয়রের সাথে বসবাস করছেন”। ট্রাম্পের একজন আস্থাভাজন অতি-ডানপন্থী কর্মী লরা লুমার মেয়র প্রার্থীকে “জিহাদি মুসলিম” হিসেবে উল্লেখ করেছেন। তিনি ভিত্তিহীনভাবে অভিযোগ করেছেন যে, মামদানির সাথে ইরান এবং মুসলিম ব্রাদারহুড উভয়ের সাথেই সম্পর্ক রয়েছে।

কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল মামদানির হাতে বিরিয়ানি খাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন এবং তাকে “তৃতীয় বিশ্বে ফিরে যাওয়ার” আহ্বান জানিয়েছেন, বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের “সভ্য লোকেরা” “এভাবে খায় না”।

যদিও বেশ কয়েকজন ডেমোক্র্যাট মামদানির বিরুদ্ধে প্রচারণার নিন্দা করেছেন। তার মধ্য মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক বিবৃতিতে বলেছেন,নিউইয়র্কের মেয়র পদের প্রাইমারিতে জোহরান মামদানির জয়ের পর মুসলিম-বিরোধী মন্তব্যের বন্যায় আমাদের সকলেরই বিরক্ত হওয়া উচিত ।”কংগ্রেসের সেই সদস্যদের  লজ্জা হওয়া উচিত , যারা এই ধরণের গোঁড়ামিতে লিপ্ত এবং যারা এটিকে চ্যালেঞ্জ করে না।”####

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ