জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিনের পিতা, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের বাসিন্দা হাজী ডা. মো: গিয়াস উদ্দিন নামদার মিয়া ও ওয়েলফেয়ার সোসাইটির প্রচার সম্পাদক সাব্বির আহমেদের শশুর সিরাজুল হক ব্যাপারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি শুক্রবার (২৭ জুন) বাদ মাগরিব স্থানীয় আল আমীন মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করে। মাহফিল ও দোয়া পরিচালনা করেন আল আমীন মসজিদের ইমাম হাফিজ মাওলানা লুৎফর রহমান চৌধুরী ও মাওলানা নেসার আহমেদ।
উল্লেখ্য ডা. মো: গিয়াস উদ্দিন নামদার মিয়া গত ২৪ জুন সিলেটে এবং সিরাজুল হক ব্যাপারী গত ১৩ মে মুন্সিগঞ্জে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দোয়া মাহফিলে টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, আল আমীন মসজিদের সভাপতি শাহাব উদ্দিন, জেএমসি’র সাবেক সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুহেল আহমদ, সহ সভাপতি কয়েছ আহমদ, উপদেষ্টা হাজী আব্দুর রহমান, সালেহ চৌধুরী, সৈয়দ মামুন, কোষাধক্ষ্য এমদাদ রহমান তরফদার, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু ও সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব, এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মিলন বাসার, বিশিষ্ট রাজনীতিক লুৎফর রহমান চৌধুরী হেলাল, আব্দুস সবুর, আবু তালেব চৌধুরী চান্দু, ইঞ্জিনিয়ার সায়েম রহমান, আবু সাঈদ আহমদ, এম এ বাতেন, মোহাম্মদ হোসেন সহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।##


