
গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ ইসলামিক সেন্টার মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্পিরিট ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের আয়োজন এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ লক্ষ প্রবাসীরা বিশ্বের কাছে বাংলাদেশ কে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই। আমরা বৈষম্য চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা অগণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদের দোসরদের ক্ষমতায় আর দেখতে চাই। আমার প্রবাসীরা ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশ-বিদেশের সকল বাংলাদেশী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রবাসীরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিতেরও আহ্বান জানানো হয়। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন, সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আবদুস সবুর, এশিয়া মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র শাখা) এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, উদয়ন ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এসটরিয়া ওয়ালফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন ,জাকির হাওলাদার, দেলওয়ার হোসেন শিপন, প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্প্রীট এর চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান হাসান সিদ্দিক, মো: হোসেন , জহিরুল হক চৌ:, সামসুল ইসলাম ,এমডি মনিরুল ইসলাম মনির উদয়ন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট খলকুর রহমান প্রমুখ।#####

