
চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর নবনির্বাচিত আহবায়ক কমিটির উদ্যোগে আসন্ন বার্ষিক বনভোজন ও আনন্দ মেলা উপলক্ষে জ্যাকসন হাইটসের সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: শরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায়, উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় আগামী ২০ জুলাই রবিবার দিনব্যাপী লং আইল্যান্ডের বেথপেইজ স্টেট পার্কে বার্ষিক পিকনিক আয়োজনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মো: মাইন উদ্দিন নটুকে প্রধান সমন্বয়কারী, রিয়াজ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক, নূর জালাল স্বপনকে সদস্য সচিব এবং মো: কবির হোসেনকে অর্থ সচিব হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে আবু হানিফ, হুমায়ূন বাংগালী , মনির হোসেন, সফিকুল ইসলাম , গোলাম গাউস রুবেলকে নির্বাচিত করা হয়।
আলোচনা সভায় পিকনিকের প্রস্তুতি, যাতায়াত, অর্থনৈতিক পরিকল্পনা ও রেজিস্ট্রেশন ফি নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর সদস্য সচিব মো: শরিফ হোসেন জানান, রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে, ১ জন ৪০ ডলার, ২ জনের পরিবার ৭০ ডলার, ৪ জনের পরিবার ১০০ ডলার এবং ৫ বছরের নিচের শিশুদের রেজিস্ট্রেশন ফি ফ্রি থাকবে।
সভা শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় এবং নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।###

