
“প্রকৃতির নির্মল পরিবেশে সোনাইমুড়ীবাসীর মিলনমেলা আমাদের প্রবাস জীবনে এক আনন্দঘন উপলক্ষ” — এমনটাই জানিয়েছেন সোনাইমুড়ী ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর প্রেসিডেন্ট শাহ নাসের (স্বপন) ও বনভোজন এবং মিলনমেলার আহবায়ক জয়নাল আবেদীন (আলমগীর)।
আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনাইমুড়ী ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক আয়োজিত বনভোজন ও মিলনমেলা। প্রকৃতির নির্মল পরিবেশ ও সৌন্দর্যবেষ্টিত এই পার্কে সোনাইমুড়ীবাসীদের স্বপরিবারে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
এছাড়া সংগঠনের নেতৃত্বে আরো রয়েছেন সদস্য সচিব ইকবাল হোসেন এবং কোষাধ্যক্ষ এম এ হোসেন পাটোয়ারী সহ আরো অনেকই। আমন্ত্রণ ও আয়োজন সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতায় রয়েছেন আশরাফুল হাসান।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করার জন্য জয়নাল আবেদীন (৩৪৭-৭৯০-২৩১৩), এম এ হোসেন পাটোয়ারী (৩৪৭-৩০৩-৯০০০), ইকবাল হোসেন (৯১৭-৯৭৫-০৪০৯), শাহ নাসের (৯১৭-৪৯৫-৩৮৪৮) অথবা আশরাফুল হাসানের (৯১৭-৫৪৯-০৪৯৫) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ নোয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা হলো সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা। ১০টি ইউনিয়ন ও ১টি সোনাইমুড়ি পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হলো— জয়াগ, নদনা, চাষীরহাট, বারগাঁও, অম্বরনগর, নাটেশ্বর, বজরা, সোনাপুর, দেওটি ও আমিশাপাড়া।
বজরা শাহী জামে মসজিদ(১১৫৩ হিজরী), বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্মৃতি জাদুঘর, জয়াগায় ঐতিহাসিক গান্ধী আশ্রম, সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, ঐতিহ্যবাহী রামগোপালের দিঘী, (১৭০০ খ্রিঃ)’র মত প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এলাকাটি বিশেষ ভাবে আলোকিত করেছে।
সোনাইমুড়ি’র স্বনামধন্য ব্যক্তিরা যারা এলাকাকে উজ্জ্বল করে রেখেছে তাদের মধ্য , বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন-বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধা, মোহাম্মদ আবুল খায়ের- চেয়ারম্যান আবুল খায়ের গ্রুপ, এম এ হাসেম- চেয়ারম্যান পারটেক্স গ্রুপ, মাহবুব উদ্দিন খোকন- সংসদ সদস্য ও সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জসিম উদ্দিন সভাপতি- (এফ বি সি সি আই) , মোরশেদ আলম-সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যানবেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সাংবাদিক, আহমদ নজীর, সাবেক সংসদ সদস্য এইচ. এম. ইব্রাহিম, সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব কামরুল আহসান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ভাষা সৈনিক আলী আহমদ, অভিনেতা ও পরিচালক জিয়াউল হক পলাশ-(কাবিলা), চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলি সহ আরো অনেকই।

