
“আমরা প্রবাসের ব্যস্ত জীবনে বাঙালি সংস্কৃতি ও সংগীতের এক আনন্দঘন সন্ধ্যা উপহার দিতে চাই” — এভাবেই আসন্ন অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরলেন ওয়ার্ল্ড বাংলা মিউজিকের প্রেসিডেন্ট ও সিইও এম. এন. জামান (লালটু)। এ ছাড়া ওয়ার্ড বাংলা মিউজিক এর চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আজাদ, আহবায়ক মোরশেদ আলম, প্রধান সমন্বয়ক মাঈন উদ্দিন তুহিন, সদস্য-সচিব আল মামুন সবুজ, সমন্বয়ক মির্জা মোহাম্মদ হোসেন ও সমন্বয়ক ফরহাদ মৃধা সহ অনেক অনুষ্ঠানটি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৬ (রোববার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় (১ মেরিনা রোড) অনুষ্ঠিত হতে যাচ্ছে “ওয়ার্ল্ড বাংলা মিউজিক” শীর্ষক নাইট রিভার ক্রুজ। “স্কাইলাইন প্রিন্সেস” জাহাজে আয়োজিত এই অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর গোল্ডেন এইজ হোম কেয়ার এবং মিডিয়া পার্টনার টাইম টেলিভিশন।
অনুষ্ঠান উদ্বোধন করবেন নুরুল আমিন বাবু। উপস্থাপনায় থাকছেন সোনিয়া ও তানিয়া আফরিন,
জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুম, কণ্ঠশিল্পী শাহ মাহবুব, অনিক রাজ, নৃত্য পরিবেশন করবেন শিমু খান। অনুষ্ঠানে নৈশভোজ ও র্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকছে, যেখানে থাকবে স্বর্ণের চেইন, আইফোন ও টিভিসহ আকর্ষণীয় পুরস্কার।
স্পন্সরবৃন্দ: অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর হিসেবে রয়েছে এএএ সুপ্রিম (সিইও মোহাম্মদ জহির আলম) এবং এইচআর শেরা ইনক। এছাড়া পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যামিয়েবল ফার্মেসি, রেজাউল হক, মোবাইল এক্সপার্ট, এম আলম জেনারেল কনস্ট্রাকশন/নিউ এমএ রিয়েলটি, আল আরিশ এক্সপার্ট কনস্ট্রাকশন ইনক, রাফা কমিউনিকেশনস/অ্যান্থনি ফ্লাওয়ার্স এবং এনওয়াইএসডিসি স্টুডিও পার্টনার সেন্টার। কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে সহযোগিতায় রয়েছেন জনাব আবুল বাশার ভুইয়া, এবং বিশিষ্ট ব্যবসায়ী মহিদ। অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিলেট মোটরস, ব্লু গ্রিন, এক্সিট রিয়েলটি (খালেদ রহমান), স্কয়ার ইনস্যুরেন্স এজেন্সি, সিটি লাইন এবং বৈঠকখানা রেস্টুরেন্ট।
সর্বসাধারণের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ ডলার। টিকিটের জন্য যোগাযোগ করা যাবে লালটু/জামান (৯১৭-৩৪৮-০৪৪৯) অথবা মোরশেদের (৩৪৭-৯৮৬-৪২৮৪) সঙ্গে।

