
“নবনিযুক্ত উপদেষ্টামণ্ডলীর অভিজ্ঞতা, মূল্যবান পরামর্শ ও আন্তরিক সহযোগিতায় আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে”— এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক.-এর নেতৃবৃন্দ।
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ এ অনুষ্ঠিত সমিতির কার্যকরী কমিটির সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— ছদরুন নুর, আব্দুস শহীদ, এস. এম. জলিল, নুরুল হোসাইন, জোসেফ চৌধুরী, আব্দুল মুহিত এবং মুজাহিদ মিয়া।
সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত উপদেষ্টামণ্ডলীর দিকনির্দেশনায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে। নবনির্বাচিত সকল উপদেষ্টাকে সমিতির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু এবং সাধারণ সম্পাদক মান্না মুনতাসির সহ নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

