সোমবার, ৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদUncategorizedচৌমুহনী ক্লাব ইউএসএ'র বার্ষিক পিকনিক ২০২৬ লং আইল্যান্ডের সানকেন মেডো স্টেট পার্কের...

চৌমুহনী ক্লাব ইউএসএ’র বার্ষিক পিকনিক ২০২৬ লং আইল্যান্ডের সানকেন মেডো স্টেট পার্কের ইস্ট অরচার্ড প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে মঙ্গলবার ।

পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে যোগ দিন আনন্দ, মিলনমেলা ও উৎসবের এই আয়োজনে” — চৌমুহনী ক্লাব ইউএসএ’র পক্ষ থেকে কমিউনিটির সবার প্রতি এমন আহ্বান জানানো হয়েছে সংগঠনের বার্ষিক পিকনিক-২০২৬ উপলক্ষে।

আগামী ৪ আগস্ট, মঙ্গলবার, সকাল ৮টায় নিউইয়র্কের লং আইল্যান্ডের সানকেন মেডো স্টেট পার্কের ইস্ট অরচার্ড প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌমুহনী ক্লাব ইউএসএ’র এই বার্ষিক পিকনিক। সংগঠনের সভাপতি মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক সাকিব করিম, পরিবার-পরিজন নিয়ে এই আনন্দঘন আয়োজনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে সুস্বাদু খাবার, মজার খেলাধুলা ও সারাদিনব্যাপী আনন্দ আয়োজন। পিকনিকের অন্যতম আকর্ষণ থাকছে র‍্যাফেল ড্র, যেখানে পুরস্কার হিসেবে থাকছে স্বর্ণের চেইন, ওমরাহ এয়ার টিকিট, ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি, ল্যাপটপ, আইপ্যাড, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এবং অ্যাপল ওয়াচসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।

আয়োজকরা কমিউনিটির সবাইকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তোলার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত জানতে মোরশেদ (347-986-4284), সাকিব করিম (347-750-9185), ফারুক (646-756-9729), চৌধুরী (347-252-2057), সাদ্দাম (347-986-302) এবং জাকেরের (929-290-4281) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ