সোমবার, ৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদUncategorizedএমিরেটস এয়ারলাইন্সের ফ্যামিলি প্যাকেজ অফার: নিউইয়র্ক-ঢাকা রুটে সাশ্রয়ী ভ্রমণের সুযোগ

এমিরেটস এয়ারলাইন্সের ফ্যামিলি প্যাকেজ অফার: নিউইয়র্ক-ঢাকা রুটে সাশ্রয়ী ভ্রমণের সুযোগ

ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল ইনকর্পোরেটেডের সিইও মোঃ শামসুদ্দিন বশির জানান, “নিউইয়র্ক থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য আমরা একটি বিশেষ পারিবারিক প্যাকেজ অফার নিয়ে এসেছি, যেখানে ন্যূনতম চারটি টিকিট বুকিংয়ে যাত্রীরা পাবেন ১০০ ডলার পর্যন্ত ছাড়। প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো যেন আরও সহজে ও সাশ্রয়ীভাবে দেশে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”

নিউইয়র্কভিত্তিক ট্রাভেল এজেন্সি Mybestfly-এর মাধ্যমে এমিরেটস এয়ারলাইন্সের এই অফারটি চালু করা হয়েছে, যা নিউইয়র্ক থেকে ঢাকা রুটের রাউন্ড ট্রিপ টিকিটের জন্য প্রযোজ্য। নিয়ম অনুযায়ী, একই বুকিংয়ে অন্তত চারটি টিকিট ক্রয় করলেই যাত্রীরা এই বিশেষ ছাড় সুবিধা পাবেন।

কর্তৃপক্ষ জানায়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলো প্রায়ই একসঙ্গে দেশে ভ্রমণ করে থাকেন, বিশেষত ঈদ, পারিবারিক অনুষ্ঠান কিংবা ছুটির মৌসুমে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই পরিবারভিত্তিক এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রার খরচ কিছুটা হলেও কমিয়ে আনা যায়।

আগ্রহী যাত্রীদের বিস্তারিত জানতে এবং বুকিং দিতে যোগাযোগ করতে বলা হয়েছে ৭১৮-৪০৬-৯৭৪৫ নম্বরে অথবা mybestfly.com ওয়েবসাইটে। শর্ত সাপেক্ষে এই অফার প্রযোজ্য বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ