বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedব্রুকলিনে বছরের সর্ববৃহৎ পথ মেলা ও স্ট্রিট ফেয়ার ২৫ জুলাই

ব্রুকলিনে বছরের সর্ববৃহৎ পথ মেলা ও স্ট্রিট ফেয়ার ২৫ জুলাই

বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশন ইনক্-এর উদ্যোগে আগামী ২৫ জুলাই শনিবার ব্রুকলিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সর্ববৃহৎ পয়লা মেলা ও স্ট্রিট ফেয়ার। ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউ ও ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এলাকায় দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ। অনুষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মো. শেখ ফরহাদ (সি.পি.এ), কো-চেয়ারম্যান শরীফ উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে থাকবেন ফার্মাসিস্ট রাসেল লুৎফুল, নাঈম টুটুল এবং নুরুল আজিম

মেলায় দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ নৃত্য ও সংগীত পরিবেশন করবেন, পাশাপাশি প্রজন্মের সংগঠন শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে অনুষ্ঠানে।

মেলার সার্বিক দায়িত্ব পালন করছেন সংগঠনের সভাপতি মো. লুৎফুল করিম এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। আয়োজক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক নুরুল আমিন বাবু, প্রধান সমন্বয়কারী আহসান হাবিব, সদস্য সচিব এস.এম. নজরুল ইসলাম, তত্ত্বাবধানে রয়েছেন এস.এম. ফেরদৌস। এছাড়া অ্যাটর্নি মঈন চৌধুরী, কাজী আজম, ফিরোজ আহমেদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলায় স্টল নেওয়ার জন্য আগ্রহীদের নাসরিন (৩৪৭-২৭২-৬৮৮৪) অথবা রানুর (৩৪৭-২১৮-২৯২৫) সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ