
“স্বাদের ঐতিহ্য, আন্তরিকতার পরিবেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জ্যামাইকায় শুভ উদ্বোধন হলো নতুন রেস্টুরেন্ট ও মিষ্টান্ন প্রতিষ্ঠান “জল খাবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস”।
শুক্রবার দুপুরে ১৬৮-০১ জ্যামাইকা অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্কে অবস্থিত এই প্রতিষ্ঠানের দুয়ার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি ও ইন্ডিয়ানসহ দক্ষিণ এশিয়ান কমিউনিটির বিপুল সংখ্যক ভোজনরসিক উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তাসলিম খান জানান, সুলভ মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যকর খাবার নিয়মিত পরিবেশন করা হবে এবং খাদ্যে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করা হবে না। তিনি আরও জানান, সব ধরনের খাবারের পাশাপাশি ক্যাটারিং সেবাও দেওয়া হবে।
অন্য উদ্যোক্তা মনোরঞ্জন ঘোষ বলেন, “রেস্টুরেন্ট ও মিষ্টান্ন ব্যবসার সাথে আমার বাপ-দাদার জড়িত ছিল। শেফ হিসাবে ২৮ বছর অভিজ্ঞতা নিয়ে মানুষের স্বাস্থ্যসেবাতে এগিয়ে এসেছি।”

উদ্যোক্তারা জানান, উদ্বোধন উপলক্ষে অতিথিদের জন্য ছিল বাঙালি, ভারতীয় ও মুঘলাই ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের বিশাল আয়োজন, বিভিন্ন ধরনের মিষ্টি ও স্ন্যাকস এবং বিশেষ উদ্বোধনী অফার। বাংলাদেশের প্রতিটি জেলার রকমারি মিষ্টান্ন এখন নিউইয়র্কের এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে বলে জানান তারা। প্রতিষ্ঠানে সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করা হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা, এবং বাংলাদেশি-ভারতীয় খাবারের পাশাপাশি এশিয়ানসহ সব কমিউনিটির জন্য হালাল খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

