শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কুদরত এ খুদার ইন্তেকাল।।কমিউনিটিতে শোকের...

ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কুদরত এ খুদার ইন্তেকাল।।কমিউনিটিতে শোকের ছায়া।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কুদরত এ খুদা বৃহস্পতিবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানান,কমিউনিটিতে সর্বজনপরিচিত ও শ্রদ্ধেয় এই ব্যক্তিত্বের মৃত্যুতে ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন। মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী কুদরত এ খুদা দীর্ঘদিন ধরে ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মরহুমের মৃত্যুতে সংশ্লিষ্টরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর বেহেশত নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ