শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedশুক্রবার জ্যামাইকায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে "জল খাবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস"

শুক্রবার জ্যামাইকায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে “জল খাবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস”

নিউইয়র্কের জ্যামাইকায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে নতুন একটি রেস্টুরেন্ট ও মিষ্টান্ন প্রতিষ্ঠান “জল খাবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস”। শুক্রবার, ১৭ জুলাই  দুপুর আড়াইটায় নিউইয়র্কের জ্যামাইকার ১৬৮-০১ জ্যামাইকা অ্যাভিনিউতে অবস্থিত এই প্রতিষ্ঠানের দুয়ার খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানিয়েছেন, উদ্বোধন উপলক্ষে অতিথিদের জন্য থাকছে বাঙালি, ভারতীয় ও মুঘলাই ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের বিশাল আয়োজন। এছাড়া থাকছে বিভিন্ন ধরনের মিষ্টি ও স্ন্যাকস, বিশেষ উদ্বোধনী অফার এবং অতিথিদের জন্য আন্তরিক আপ্যায়নের ব্যবস্থা। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করা হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যদের পরিবারসহ উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। “স্বাদের ঐতিহ্য, আন্তরিকতার পরিবেশ”— এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন মনোরঞ্জন ঘোষ ও তাসলিম খান।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ