মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedআগামী ১৮ জুলাই সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-র বনভোজন ২০২৬

আগামী ১৮ জুলাই সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-র বনভোজন ২০২৬

আগামী ১৮ জুলাই, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-র বার্ষিক বনভোজন ২০২৬।নিউইয়র্কের ইস্ট ইসলিপে অবস্থিত হেকশার স্টেট পার্কে দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হবে।

সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সুজন ও ইমরুল হাসান আরফানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বনভোজনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম লাবু এবং সমন্বয়কারী আলমগীর হোসাইন ও জসিম উদ্দিন। সদস্য সচিব আলাউদ্দিন ফারুক এবং যুগ্ম সদস্য সচিব মোঃ আরিফ, জাবেদুর রহমান ও মোঃ মুনিম সাদেক (তভ্য) অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করছেন।

বনভোজনে খেলাধুলা বিভাগের দায়িত্বে রয়েছেন জোবাইদুল ইসলাম, খোলাল হক বাবুল ও মুসলিম উদ্দিন। প্রকাশনা বিভাগে রয়েছেন মাহমুদুল হাসান রাজিব ও আরাফাত কায়সার, এবং খাদ্য ব্যবস্থাপনায় রয়েছেন আব্দুল মান্নান, আজমল হোসাইন, রেজাউল উদ্দিন সোহেল, শরাফত হোসাইন ও মোঃ আতাউর সুমন। মিডিয়া বিভাগের দায়িত্বে থাকছেন মোঃ আরিফুজ্জামান ও জামসেদ উদ্দিন হৃদয়।

এছাড়া সার্বিক সহযোগিতায় থাকছেন মনিরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোঃ সোহেল, মোবারক উল্যা টিপু, শফিকুল ইসলাম, ওমর ফারুক, আফতাব চৌধুরী, সাখাওয়াত উল্যাহ হুজুর, মোহাম্মদ ইলিয়াস ও আফতাব উদ্দিন উদয়। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মঞ্জুর কাদের সোহাগ।

সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন সকল সন্দ্বীপবাসী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের এই বনভোজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ