বুধবার, ৪ মার্চ ২০২৬
প্রচ্ছদUncategorized২৬শে অক্টোবর বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন।। সোসাইটির হাতে ১৪ মিলিয়ন ডলারের বড়...

২৬শে অক্টোবর বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন।। সোসাইটির হাতে ১৪ মিলিয়ন ডলারের বড় প্রজেক্ট।।

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-এর নির্বাচন আগামী ২৬শে অক্টোবর ২০২৫ ইং রোজ রবিবার অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার মোহম্মদ সোহেল (হেলাল) চার্চ-মেকডোনাল্ডস্থ নোয়াখালী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা কালে এ কথা বলেন।

মোহম্মদ সোহেল (হেলাল) নির্বাচনের তফসিলের বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন, ২৬শে অক্টোবর নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে ২১শে সেপ্টেম্বর নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ , ২৩শে সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল , ২৪শে সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২৫শে সেপ্টেম্ব মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬শে সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবং এর এক মাস পর ২৬শে অক্টোবর রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনে সভাপতি পদে ১জন, সহ-সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে১জন, সহ- সাধারণ সম্পাদক পদে ১জন, অর্থ সম্পাদক পদে১জন, সহ-অর্থ সম্পাদক পদে১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ১জন, ধর্ম ও সমাজ কল্যাণ পদে ১জন, ক্রীড়া-শিক্ষা ও সংস্কৃতি পদে ১জন, দপ্তর সম্পাদক পদে ১জন,কার্যকরী পরিষদ সদস্য পদে ৫জন সহমোট ১৭টি পদে নির্বাচনে অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে নির্বাচনের জন্য ৩৫টি নিয়মাবলী প্রকাশ করেন।

এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সহ নেতৃবৃন্দরা জানান, সংবিধান সংশোধনের কারণে আগামীতে নির্বাচিত কার্যকরী কমিটির মেয়াদকাল তিন বছর বছরের স্থলে চার বছরের উন্নীত করা হয়েছে।

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালীর অর্ধ লক্ষ অধিবাসী বসবাস করলেও সোসাইটির সদস্য রয়েছে ৬ হাজার জন। এর মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করে হালনাগাদ ভোটার হয়েছেন ২৪০৬ জন। তাই নিয়ম অনুযায়ী এই ভোটারদের নিয়েই নির্বাচন করতে হচ্ছে।

নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক জানান, নর্থ-আমেরিকায় যত সোশাল অর্গানাইজেশন রয়েছে তার মধ্য সবচেয়ে বড় অর্গানাইজেশন হল বৃহত্তর নোয়াখালী সোসাইটি। এই সোসাইটির কার্যক্রম যেমন বেশি, সম্পদও বেশি, নোয়াখালী সমিতির ভবনসহ দুটি বাড়ি রয়েছে ফুল পে অফ, লং আইল্যান্ডে বিশাল কবরস্থান রয়েছে তাও ফুল পে অফ। আমরা এখন ১৪ মিলিয়ন ডলারের মত বড় প্রজেক্ট হাতে নিয়েছি যার ১দশমিক ৫ মিলিয়ন ডলার দিয়েছেন নোয়াখালীবাসী।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফারুক আহমেদ, এ কে এম ইব্রাহিম চৌধুরী, মোঃ মোস্তাক হোসেন মোশারেফ ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। ###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ