
বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, জাতীয় নেতা এবং প্রাক্তন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকি যথাযত মর্যাদায় নিউইয়র্কে পালিত হয়েছে ।
গত ৮ই সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কের ব্রঙ্কসে আল আসকা রেষ্টেরেন্ট সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনজুর আহমদ চৌধুরী, উপদেষ্টা সালেহ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম,মৌলভীবাজার চেম্বার এন্ড কমার্সের সভাপতি সোহেব আহমদ,নিউইয়র্ক মহানগর (উত্তর)বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী , সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, প্রাক্তন যুগ্ম আহবায়ক এজিএম জাহাঙ্গীর হাসাইন, বিএনপি নেতা আনোয়ারুল আলম ভূইয়া, লিয়াকত আলী , সুলতান মাহমুদুদ সিদ্দিকি উল্লাস , কমিউনিটি এক্টিভিষ্ট ইমরান হোসেন চেয়ারম্যান ও বশির উদ্দিন ।

সংঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জাবেদ উদ্দিন , জিল্লুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক তপদির রায় বুরন, টিটু চৌধুরী , জুহেল খান, মতিউর রহমান চৌধুরী টুকু, খলিলুর রহমান, জাবেদ উদ্দিন,সৈয়দ ফয়সল, শামিম আহমেদ,গনি খান, লাল মিয়া, আবুল কালাম শিপু, সাইদ আহমেদ রিপন আহমেদ, মো. সানি, নিলু আহমেদ, মুসা খান, লিটন খান, জোবায়ের খান জুয়েল, জসিম আহমেদ, শাহীন আহমেদ, সাদিকুর খান, রুকন আহমেদ, মইনুল হক চৌধুরী, মো. হোসেন আহমেদ সুলতান মাহমুদ উল্লাস , সাকিব আহমেদ ,কায়েস আহমেদ বশির খান মশিউর রাহমান চৌধুরী টুকু মুমিনুল ইসলাম সাপ্পি,মফজল চৌধুরী সজীব প্রমুখ।

অনুষ্ঠানে সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় ।অনুষ্ঠানে ভার্চুয়েলী যুক্ত হয়ে বক্তব্য রাখেন মরহুম সাইফুর রহমানের নাতনি আমিরা রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সেলের সদস্য আরিফুল হক চৌধুরী ও হবিগন্জ পৌরসভার প্রাক্তন মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক রাজনীতিবিদ। দেশ ও সমাজের উন্নয়নে তিনি কাজ করছেন।দেশের সাহায্যনির্ভর অর্থনীতিকে তিনি শক্তিশালী করতে সক্ষম হয়েছিলেন । সরকারের রাজস্ব আয় বাড়াতে চালু করেন ভ্যাট আইন। মার্কিন ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেন। সব মিলিয়ে সাইফুর রহমান অর্থনীতির প্রথম সংস্কার করেন। অনুষ্ঠানে সাইফুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ এবাদুর রহমান চৌধুরী । অনুষ্টানে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

