
আনন্দ, আড্ডা আর প্রকৃতির কোলে একদিনের মিলনমেলা — এই আয়োজন নিয়ে আসছে ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক। আগামী ১৯ জুলাই, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির বার্ষিক বনভোজন ২০২৬।
দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার সমন্বয়ে গঠিত এই সংগঠনের বার্ষিক এই আয়োজন অনুষ্ঠিত হবে লং আইল্যান্ডের হেকশার স্টেট পার্কের ফিল্ড নম্বর ৩-এ, ঠিকানা ১ হেকশার স্টেট পার্কওয়ে, ইস্ট ইসলিপ, নিউইয়র্ক ১১৭৩০।
সারাদিনের এই আয়োজনে থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র, বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিউনিটির সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত এই বনভোজনে পরিবার-পরিজন নিয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
সংগঠনের সভাপতি দুলাল বেহেদু ও সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম শপনের নেতৃত্বে ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদ এই অনুষ্ঠান সফল করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
যোগাযোগের জন্য সভাপতি দুলাল বেহেদু: ৬৪৬-৩৭৩-৭২৯২, সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম শপন: ৯২৯-৪৬২-২৩৩২। প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম: ৩৪৭-৪৮১-৭৫৩৫।

