বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedআগামী ৫ জুলাই নিউইয়র্কে মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের বনভোজন

আগামী ৫ জুলাই নিউইয়র্কে মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের বনভোজন

 

আগামী ৫ জুলাই, রোববার, মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইনক্-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউইয়র্কের ওয়েস্ট ব্যাবিলনে অবস্থিত বেলমন্ট লেক স্টেট পার্কের ছায়াঘেরা শ্যামল মনোরম পরিবেশে দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনভোজনে মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। উক্ত বনভোজনে সবাইকে স্বপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বনভোজন আয়োজক কমিটিতে রয়েছেন আহ্বায়ক আকরাম হোসেন বিপ্লব, বনভোজন কমিটির চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, প্রধান সমন্বয়কারী মির্জা মনিরুজ্জামান শামীম এবং সদস্য সচিব মোঃ ফারুক হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সিরাজুল ইসলাম খান, মোঃ রফিকুল ইসলাম ও ইকতারুজ্জামান রতন।

এসোসিয়েশনের সভাপতি কাজী এম আর খান সেলিম, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা তপন সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বনভোজনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

বনভোজনের ঠিকানা: বেলমন্ট লেক স্টেট পার্ক, ৬২৫ বেলমন্ট এভিনিউ, ওয়েস্ট ব্যাবিলন, নিউইয়র্ক ১১৭০৪।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ