
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে আগামী ২৬শে জুলাই, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বনভোজন ২০২৬। হেকশার স্টেট পার্কের ফিল্ড-৪-এ মনোরম ও সুন্দর পরিবেশে এই বনভোজন অনুষ্ঠিত হবে।
প্রবাসে স্বদেশের মানুষদের একত্রিত করে আনন্দ ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে প্রতি বছরই এই ধরনের আয়োজন করে থাকে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন। সকলকে পরিবার-পরিজন নিয়ে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
জনপ্রতি ২০ ডলার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা সংগঠনের সভাপতি নূর আলম ছিদ্দিক মুন্না — ফোন: +1 (347) 429-1371 অথবা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ — ফোন: +1 (646) 662-9118-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

