সোমবার, ৬ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedবৃহত্তর নোয়াখালী সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ডের দায়িত্ব গ্রহণ

বৃহত্তর নোয়াখালী সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ডের দায়িত্ব গ্রহণ

আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করাসহ বাংলাদেশ সেমেট্রি কার্যক্রমের মূল্যায়ন এবং সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক-এর নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা। শুক্রবার (২৬ জুন) সংগঠনের এক যৌথ সভায় দায়িত্ব গ্রহণ করেন ট্রাস্টি বোর্ডের ১০ সদস্য।

নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন এ কে এম শহীদ উল্যাহ, সালামত উল্যাহ, মফিজুর রহমান, মোহাম্মদ রব মিয়া, নাজমুল হাসান মানিক, রফিকুল ইসলাম ভূঁইয়া, রমেশ চন্দ্র দেবনাথ, গোলাম সারোয়ার, খোকন মোশাররফ ও আবুল কালাম।

কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভায় নতুন এই ট্রাস্টি বোর্ডের নাম ঘোষণা করা হয়। উপস্থিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও উপদেষ্টারা ফুল দিয়ে নতুন ট্রাস্টিদের বরণ করে নেন।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত ট্রাস্টি বোর্ড আগামী জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। বোর্ডের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্য থেকে একজন চেয়ারম্যান মনোনীত করবেন।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এস এম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই যৌথ সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত ট্রাস্টি সালামত উল্যাহ, নাজমুল হাসান মানিক, গোলাম সারোয়ার ও খোকন মোশাররফ। এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য নাজির ভান্ডারি, মমিনুল ইসলাম, শাহআলম, মাইনুল উদ্দিন মাহবুব, শাহ নাসের স্বপন ও মালেক খান। বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তাজু মিয়া, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক রুদ্র মাসুদ ও সদস্য মাহমুদুল হক প্রমুখ।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ