
দীর্ঘ ১৪ বছর ধরে বনভোজন, ইফতার মাহফিলসহ আত্মমানবতায় কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে নিবেদিত ঐতিহ্যবাহী সংগঠন নিউকার্ক ফ্রেন্ডস্ এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন ইনক্-এর বার্ষিক বনভোজন ২০২৬ আগামী ১২ জুলাই, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউজার্সির ওয়েস্ট উইন্ডসর টাউনশিপে অবস্থিত মার্সার কাউন্টি পার্কের পশ্চিম পাশে দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি হাজী আব্দুল মান্নানের নেতৃত্বে নিউকার্ক ফ্রেন্ডস্ এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন ইনক নামক সংগঠনটি দীর্ঘদিন সফল ভাবে পরিচালিত হয়ে আসছে। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সহযোগিতার এই বনভোজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাহাব উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম লিটন ও নূর করিম রণি। সদস্য সচিব হিসেবে রয়েছেন জসিম উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব ইকবাল চৌধুরী রিপন। বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল হাদী এবং লিটন নাথ।
শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষদের জন্য বিভিন্ন গেমে অংশগ্রহণ ও বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের ব্যবস্থা। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এছাড়া সংগীত পরিবেশন করবেন শাহ মাহবুব, রেশমীসহ আরও অনেকে।
বনভোজন সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বে রয়েছেন ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান মামুন, আপ্যায়ন সম্পাদক গোলাম তারেক, অভ্যর্থনা সম্পাদক ফকরুল ইসলাম চৌধুরী ও আব্দুল বাতেন এবং অর্থ সচিব মজিবুর রহমান। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছেন সংগঠনের অসংখ্য সদস্য।
বাস (একক) টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ডলার, নিজস্ব পরিবহনে (একক) ৩০ ডলার এবং অনূর্ধ্ব ৫ বছরের বাচ্চাসহ স্বামী-স্ত্রীর জন্য ১০০ ডলার। টিকেট সংগ্রহ করা যাবে নিউকার্কের ফোস্টার ডিসকাউন্ট স্টোর ও ফ্যামিলি গ্রোসারী থেকে।
আয়োজক কমিটির পক্ষ থেকে কমিউনিটির সর্বস্তরের মানুষকে পরিবারসহ এই বনভোজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।##

