শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedবৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক্-এর বার্ষিক বনভোজন ১২ জুলাই

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক্-এর বার্ষিক বনভোজন ১২ জুলাই

লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই এলাকার প্রবাসীদের সংগঠন বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক্-এর বার্ষিক বনভোজন আগামী ১২ জুলাই, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউইয়র্কের ইয়নকার্সে অবস্থিত টিবেটস ব্রুক পার্কের প্যাভিলিয়ন এ-তে দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হবে।

সংগঠনের সভাপতি নুরে আলম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে আয়োজিত এই বনভোজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ক্লিভল্যান্ড, ওহাইওর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. খোরশেদ আলম মজুমদার। উদ্বোধক হিসেবে থাকবেন প্রকৌশলী মো. আব্দুল খালেক।

বনভোজনের আহ্বায়ক মশিউর রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক কোহিনূর আক্তার জলি এবং সদস্য সচিব রফিকুল ইসলাম। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত, আব্দুল মালেক মানিক ও শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বারবিকিউ, সুস্বাদু খাবার এবং চা ও ঝালমুড়ির ব্যবস্থা। চাঁদার হার নির্ধারণ করা হয়েছে সিঙ্গেল ৫০ ডলার, ফ্যামিলি ১২০ ডলার এবং বাচ্চাদের জন্য বিশেষ ছাড়।

আয়োজক কমিটির পক্ষ থেকে কমিউনিটির সর্বস্তরের মানুষকে পরিবারসহ এই বনভোজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ