সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদUncategorizedআমেরিকার অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর নোয়াখালীবাসীর মিলনমেলা।। ফ্লোরিডার পার্কটি যেন একখণ্ড নোয়াখালী।।

আমেরিকার অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর নোয়াখালীবাসীর মিলনমেলা।। ফ্লোরিডার পার্কটি যেন একখণ্ড নোয়াখালী।।

আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্কটি যেন পরিণত হয়ে উঠেছিল একখণ্ড নোয়াখালী রূপে। ফেনী,নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সমন্বয়ে ফ্লোরিডাস্থ বৃহত্তর নোয়াখালীবাসীর আয়োজনে ২৭ এপ্রিল রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক জমজমাট এই পিকনিকের আয়োজন।

“সকল বাংলাদেশীদের মিলনই আমাদের উদ্দেশ্য” এই স্লোগানকে সামনে রেখে আমেরিকা প্রবাসী বিভিন্ন জেলার হাজার-হাজার বাংলাদেশীরা এই উৎসবে সামিল হয়েছিল। উৎসবে প্রায় ৫ হাজার মানুষকে আপ্যায়িত করা হয়। মুসলমান ছাড়াও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য পৃথক রান্না সহ নিরামিষ ভোজের ব্যবস্থা রাখা হয়েছিল। আমেরিকা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা পঙ্গপালের মত ছুটে এসেছিল এই আয়োজনে।

দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়। তেলাওয়াত অংশ নেন হাফেজ লাবিব আহমেদ। এরপর দুপুর বারোটা থেকে বিকাল ৭টা পর্যন্ত একটানা চলে খাওয়া পর্ব । দিনব্যাপি খাওয়া দাওয়ার পাশাপাশি পুরুষ,মহিলা ও শিশুদের নিয়ে চলেছে বিভিন্ন আয়োজন। শিশুদের বিভিন্ন খেলার ইভেন্টে যেমন শত শত শিশুরা গ্রামীণ খেলায় মত্ত হতে দেখা গেছে। তেমনি সুন্দর সাজে সজ্জিত নারীরা নোয়াখালীর ঐতিহ্যবাহী “বালিশ খেলায়” মত্ত ছিলেন। তাছাড়া মহিলাদের আলাদা প্যান্ডেলে দল বেঁধে সবাই সারাদিন আড্ডায় বিভোর ছিলেন। তবে নারী-পুরুষ সবাইকে সগৌরবে নোয়াখাইল্লা ভাষায় কথা বলতে বেশ তৃপ্ত হতে দেখা গেছে।

পিকনিক কমিটির অন্যতম উপদেষ্টা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,”ছয় মাসের চেষ্টায় অনুষ্ঠানটি আজ সফল হওয়ায় আমরা খুশি। তিনি প্রতিবছর এই অনুষ্ঠানের ধারাবাহিকতা রাখার আশা ব্যক্ত করেন।

আয়োজকদের অন্যতম ফারুক আহমেদ বলেন, ৬০ হাজার ডলার সমপরিমাণে ৭৪ লাখ টাকা খরচ হলোও বৃহত্তর নোয়াখালীর অর্ধশত নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীর ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুন্দর ভাবে শেষ হওয়ায় আমরা সন্তুষ্ট।

নোয়াখালীর অধিবাসী ও নিউইয়র্কের বাসিন্দা বাবুর্চি সালাউদ্দিন বাবুর উপর অর্পিত হয়েছিল রান্নার এই বিশাল দায়িত্ব। তিনি জানান, মূল খাওয়া দাওয়াতে ১৮শ পাউন্ড গরুর মাংস, ২শ পাউন্ড চনার ডাল, ৫শ পাউন্ড চাউল সহ মুরগীর রোস্টের ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া খাওয়া শেষে ডেজার্ট হিসেবে দই-মিষ্টি, পান-সুপারিসহ নোয়াখালীর গ্রামীন ঐতিহ্য বজায় রেখে আপ্যায়নের সকল ব্যবস্থা রাখা হয়। আগতদের অনেককেই খাওয়ার স্বাদের প্রশংসা করায় বাবুর্চিকে সারাক্ষণ উৎফুল্ল দেখাচ্ছিল।

ফ্লোরিডাস্থ বৃহত্তর নোয়াখালীর নবগঠিত পিকনিক কমিটির আহবায়ক মোহাম্মদ ফয়েজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সমন্বয় করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন।

এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর চৌধুরী শাহীন, রতন মজুমদার, মোহাম্মদ আতিক উল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আলী হোসেন আতিক, মোহাম্মদ মনির, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ বাদল, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ বুলবুল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ শাহরিয়ার মোহাম্মদ কবির, উত্তম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাকির, মোহাম্মদ খোকন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ মতিন সহ প্রমুখরা আয়োজক কমিটির সদস্যরা।##

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ