সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদUncategorizedআগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার ব্রুকলিনের বায়তুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী...

আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার ব্রুকলিনের বায়তুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার মাগরিবের নামাজের পর ব্রুকলিনের বায়তুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র সীরাতুন্নবী মাহফিল।

ব্রুকলিনের ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাক-ভারত উপমহাদেশের বিশিষ্ট আলেমেদ্বীন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ও আওলাদে রাসুল (সঃ) সাইয়েদ আরশাদ মাদানী।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে এই মাহফিলে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। মাহফিল শেষে আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানের সার্বিক বিষয়ে মসজিদ কমিটির সভাপতি হেলাল উদ্দীন, ইমাম মাওলানা আশরাফ উল্লাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং খতিব মাওলানা দিদারুল আলম এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ