সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদUncategorizedমৌলভীবাজারের ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।।

মৌলভীবাজারের ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।।

মৌলভীবাজারের ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে সোমবার (৩০ জুন) বাদ মাগরিব এস্টোরিয়ার আল আমীন মসজিদে মৌলভীবাজারের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আল আমীন মসজিদের ইমাম হাফিজ মাওলানা লুৎফর রহমান চৌধুরী।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিনের পিতা, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের বাসিন্দা হাজী ডা. মো: গিয়াস উদ্দিন নামদার মিয়া ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইক’র সমাজকল্যাণ সম্পাদক জাবেদ আহমদ এর পিতা মরহুম মোঃ ছুরুক মিয়া সহ দেশে ও প্রবাসে  সাম্প্রতিক কালে যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে মরহুম মোঃ ফিরোজ মিয়া, মরহুম সৈয়দ লিয়াকত আলী, মরহুম এডভোকেট নজমুল হক চৌধুরী, মরহুম হাজী কলন্দর মিয়া, সংগঠনের সহ-সভাপতি জাবেদ উদ্দিনের পিতা মরহুম হাজী ডঃ মোঃ গিয়াস উদ্দিন, মরহুম জমসেদ আহমদ, মরহুম আনকার আহমদ, মরহুম শুয়েজ আহমদ, মরহুম হারুন মিয়া, মরহুম ইউসুফ মিয়া, মরহুম সৈয়দ তজমমুল হুসেন (কাইয়্যূম), মরহুম কামাল মনসুর, মরহুম জলিল মিয়া, মরহুম ফরিদ আহমদ চৌধুরী, মরহুম হাজী বদরুল মিয়া, মরহুম সৈয়দ লিয়াকত আলী সহ মৌলভীবাজার জেলার সকল জান্নাতবাসী ও এলাকার বাসিন্দাদের মধ্যে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ডিস্ট্রিক্ট সোসাইটির সংগঠনের সভাপতি শোয়ান আহমেদ টুটুল, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট খয়েজ আহমেদ,উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ, এজাজ আহমেদ এজাজ,মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, সাবেক সভাপতি তজমুল হোসেন, সাবেক সেক্রেটারি সৈয়দ মামুন, সাংগঠনিক সম্পাদক এমদাদ রহমান তরফদার, সদস্য শাহীন হাসনাত,শাহিন আহমেদ, জালাল চৌধুরী, আল আমীন মসজিদ কমিটির সভাপতি শাহাবুদ্দিন।

এছাড়া মিলাদ মাহফিলে ১১৪ পুলিশের প্রি-সায়েন্ট কমিউনিটি অ্যাফেয়ার্সের পুলিশ মধ্য উপস্থিত ছিলেন গ্যাব্রিয়েল টোভার, সহকারী পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী, সহায়ক সার্জেন্ট আসমত, আজান, এপিও তেরিয়া, এপিও ক্যারি প্রমুখ।  ###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ