বুধবার, ৪ মার্চ ২০২৬
প্রচ্ছদUncategorizedইসলামিক স্কুল নূরানী কুরআন শিক্ষা কেন্দ্রের সামার ক্লাস সমাপনী অনুষ্ঠান ও...

ইসলামিক স্কুল নূরানী কুরআন শিক্ষা কেন্দ্রের সামার ক্লাস সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

আশরাফ হাসান ll

নিউইয়র্কের ব্রন্ক্সে ব্যাতিক্রমী ধারার ইসলামিক স্কুল নূরানী কুরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে সামার ক্লাস সমাপনী অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

“Build The Soceity Into The Light of Quran” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২১ আগস্ট স্টারলিংয়ের এশিয়ান ড্রাইভিং স্কুল হলরুমে নূরানী শিক্ষা কেন্দ্রের প্রথম সামার কোর্সের আকর্ষণীয় সমাপনী  অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট তোফায়েল চৌধুরী ও অভিভাবক প্রতিনিধি, শিক্ষানুরাগী রুহেল চৌধুরী । এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামিক স্কলার ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া । স্কুলের প্রধান সমন্বয়কারী ও শিক্ষক কাজী আশরাফ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মুহাম্মদ ওয়ারিস উদ্দীন, শিক্ষক এমাদ উদ্দীন প্রমুখ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরানী কুরআন শিক্ষা কেন্দ্র স্বল্প সময়ে যুগোপযোগী কার্যক্রম ও আন্তরিকতাপূর্ণ পাঠ-পদ্ধতি গ্রহণের মাধ্যমে অভিভাবক ও শুভানুোধ্যায়ীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে । তারা বলেন, প্রবাসের বিরূপ সাংস্কৃতিক  পরিবেশ ও বাস্তবতায় ছেলে-মেয়েদের নৈতিক ও ধর্মীয় শিক্ষাদান জরুরি হয়ে পড়েছে । তবে এ শিক্ষাদান পদ্ধতি হতে হবে কৌশলী, ইতিবাতক ও সৃষ্টিশীল । নূরানী কুরআন শিক্ষা কেন্দ্র এই সামাজিক দায়বদ্ধতা পূরণে নৈতিকতা সম্পন্ন আলোকিত নাগরিক তৈরির কাজে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়েছে ।প্রবাসে বিরাজমান পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধকল্পে এ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ।অনুষ্ঠানে বক্তাগণ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানে তাদের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন ।

অনুষ্ঠানের প্রারম্ভে মহাগ্রন্থ আল- কুরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী মাহদী । অভিভাবক ও

শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানের  প্রথম পর্বে ছিল শিক্ষার্থীদের কালচারাল ইভেন্টে পারফর্মেন্স । এতে অংশগ্রহণ করে শিক্ষার্থী আদিল ইসলাম , সুয়ায়রা চৌধুরী, জারীফ আয়াজ, রায়ান, হুমায়রা চৌধুরী, মো. আয়ান, সিয়াম চৌধুরী,  মোসাম্মত তানজিন, মানহা, মো. মুয়াজ । পরে অতিথিগণ ক্ তি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন । দোয়া ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে । দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া । স্কুলের উইকেন্ড ক্লাস সময়সূচী যথাসময়ে অভিভাবকদের অবহিত করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয় ।###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ