
চট্টগ্রাম এসোসিয়েশন অব পিএ. ইউএসএ-এর উদ্যোগে ফিলাডেলফিয়ায় ৬ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ মেজ্জান অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের আমেরিকান প্রবাসী কমিউনিটির অতিথিদের অংশ গ্রহণে বিশাল এই মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৬৯ রিক্রিয়েশন এরিয়া, ৫৫৫ সাউথ ৬৯তম স্ট্রিট. আপার ডার্বি, পিএ ১৯০৮২। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ১০ হাজারোও অধিক অতিথিদের জন্য সাদা ভাত, গরুর মাংস, চনার ডাল ও চায়ের ব্যবস্থা থাকবে।
সনাতন সম্প্রদায়ের অতিথির জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। মেজ্জানে ৩ হাজার ৫শত পাউন্ড গরুর মাংস, ৮টি বড় খাসি, ২ হাজার পাউন্ড চালের ব্যবস্থা করা হয়েছে। সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠান চলমান থাকবে। খাওয়ার ৮টি বুথের মধ্যে দুইটি বুথ সনাতন সম্প্রদায়ের অতিথির রাখা হয়েছে। মেজ্জানের যাবতীয় কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে আয়োজক স্বেচ্ছাসেবক সূত্রে জানানো হয়েছে।##

