রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedআগামী ২রা আগস্ট, রবিবার চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক-এর বনভোজন...

আগামী ২রা আগস্ট, রবিবার চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক-এর বনভোজন ২০২৬

প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বার্ষিক বনভোজনের আয়োজন করতে যাচ্ছে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, কমিউনিটির সবার অংশগ্রহণে এবারের আয়োজনকে আনন্দমুখর ও স্মরণীয় করে তোলাই তাঁদের লক্ষ্য।

আগামী ২রা আগস্ট, রবিবার, নিউইয়র্কের কুইন্সে অবস্থিত ফ্লাশিং মেডোজ করোনা পার্কে অনুষ্ঠিত হবে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক-এর “বার্ষিকী বনভোজন ২০২৬”। সংগঠনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন সিরাজীর নেতৃত্বে এই আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে।

বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আইয়ুব আনছারী, প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন মোহাম্মদ ফরহাদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শিমুল বড়ুয়া। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছেন মোঃ মুক্তাদির বিল্লাহ, আলী আকবর (বাপ্পী), ইকবাল হোসেন তুঁইয়া, মো. হারুন মিয়া, মোহাম্মদ সুমন উদ্দিন, তমাল কান্তি চৌধুরী, মোঃ জয়নাল আবেদীন (আতিক), সুশান্ত দত্ত (নোটন), মো. আবদুল অদুদ, আক্তার উল আজম, মোঃ জাহেদুল আজম (জাহেদ), নুরুস সোফা, মোহাম্মদ শাহ আলম এবং মোহাম্মদ শওকত আলী।

আয়োজকরা জানান, ট্রেনযোগে আগত অতিথিরা ৭ ট্রেনে মেটস-উইলেটস পয়েন্ট পর্যন্ত এসে হেঁটে মেডো লেকে পৌঁছাতে পারবেন। গাড়িতে আসতে চাইলে নিউইয়র্ক এক্সপ্রেসওয়ে সাউথের ১১ নম্বর এক্সিট অথবা ভ্যান উইক এক্সপ্রেসওয়ে নর্থের ১২এ এক্সিট (মেডো লেক) ব্যবহার করা যাবে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ