দীর্ঘ
১৪ বছর ধরে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে নিবেদিত ব্রুকলিনের ঐতিহ্যবাহী “নিউকার্ক ফ্রেন্ডস্ এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন ইনক্”-এর উদ্যোগে রবিবার (১২ জুলাই) নিউজার্সির ওয়েস্ট উইন্ডসর টাউনশিপে অবস্থিত মার্সার কাউন্টি পার্কে দিনব্যাপী এক বর্ণাঢ্য বনভোজনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হাজী আব্দুল মান্নানের নেতৃত্বে, প্রধান পৃষ্ঠপোষক নুরুল আমিন বাবু এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বনভোজন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভিস্টদের মধ্যে সিদ্দিকুর রহমান, নাঈম টুটুল, হারুন চেয়ারম্যান, জাহাঙ্গীর শহীদ সরোয়ার্দী,মোহম্মদ খালেক,নুরুল আলম সিদ্দিক মুন্না,রেজাউল হক শামীম,মোঃ আব্দুর রহিম সবুজসহ আরও অনেকে।
বনভোজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম লিটন ও নূর করিম রণি। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জসিম উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব ইকবাল চৌধুরী রিপন। বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আব্দুল হাদী এবং লিটন নাথ। এছাড়া ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান মামুন, আপ্যায়ন সম্পাদক গোলাম তারেক, অভ্যর্থনা সম্পাদক ফকরুল ইসলাম চৌধুরী ও আব্দুল বাতেন এবং অর্থ সচিব মজিবুর রহমান বিভিন্ন দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অসংখ্য সদস্য।
ডক্টর মুফতি আনসারুল করিম আল আজহারীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বনভোজনের উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের দৌড় প্রতিযোগিতা, অবিবাহিত মেয়েদের চেয়ার খেলা এবং মহিলাদের বালিশ খেলার মধ্য দিয়ে বনভোজনটি আনন্দমুখর হয়ে ওঠে। দুপুরে হরেক রকমের সুস্বাদু খাবারের আয়োজনে মধ্যাহ্নভোজ সম্পন্ন হওয়ার পর জমজমাট সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি, দিনাত জাহান মুন্নী এবং শাহ মাহবুব।
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর র্যাফেল ড্রয়ের মাধ্যমে নগদ ১০০০ ও ৬০০ ডলারের দুটি পুরস্কারসহ ল্যাপটপ, মোবাইল, এয়ারকন্ডিশনার, ফ্রিজসহ মোট ১২টি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে দিনব্যাপী এই বনভোজনের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।

