মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রচ্ছদআন্তর্জাতিকআমেরিকায় অবৈধ প্রবেশ এখন সর্বনিম্ন পর্যায়ে।।

আমেরিকায় অবৈধ প্রবেশ এখন সর্বনিম্ন পর্যায়ে।।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনা গত এক দশকের মধ্যে এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জুন মাসে সীমান্ত টহল এজেন্টরা মাত্র ৬ হাজার জনকে গ্রেপ্তার করেছে। সুত্র দা নিউ ইয়র্ক টাইমস।

অথচ ২০২৩ সালের ডিসেম্বরে মাসিক গ্রেপ্তারের সংখ্যা সর্বোচ্চ ছিল প্রায় ২ লাখ ৫০ হাজার। বাইডেনের আমলে সীমান্তে আশ্রয় সীমিত করার পদক্ষেপ নেওয়ার পর ৫০ হাজার নিচে এই সংখ্যা কখনো নামেনি।

২০শে জানুয়ারী প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দিন এক নির্বাহী আদেশ জারি করে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের জন্য আশ্রয় কার্যকরভাবে বন্ধ করে দেয়। তারপরও মাসিক অবৈধ ক্রসিংয়ের সংখ্যা ৯ হাজারের নিচে কখনো নামেনি।

জুন মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনায় মাত্র ৬ হাজার জনকে গ্রেপ্তারের পর এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম “আমেরিকান ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত” হিসেবে অভিহিত করেছেন।

ল্যাটিন আমেরিকা বিষয়ক ওয়াশিংটন অফিসের সীমান্ত বিশেষজ্ঞ অ্যাডাম আইজ্যাকসন বলেন, জুন মাসে সীমান্ত অতিক্রমের সংখ্যা ১৯৬০ সালের পর সবচেয়ে কম ছিল। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার এজেন্টদের গ্রেপ্তার, এল সালভাদর এবং অন্যান্য দেশে অভিবাসীদের ফেরত পাঠানোর চিত্র এবং কিউবার গুয়ান্তানামো বেতে মার্কিন আটক কেন্দ্রে অভিবাসীদের আটক রাখার চিত্র তুলে ধরা। ভারত সহ অন্য অনেক দেশের অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে বিশেষ বিমানে পাঠানোর ঘটনাগুলো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা ব্যাপক ভাবে কমেছে বলে ধারণা করা হচ্ছে।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ