সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদUncategorizedব্রকলিনের লিটল বাংলাদেশে বিজয় উৎসব।। বাংলাদেশিরা এখন নিউইয়র্ক সোসাইটির হিরো।।

ব্রকলিনের লিটল বাংলাদেশে বিজয় উৎসব।। বাংলাদেশিরা এখন নিউইয়র্ক সোসাইটির হিরো।।

এবারের ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে বাংলাদেশিরা হিরোতে পরিণত হয়ে উঠেছে। বাংলাদেশি সমাজ, জুইস, সাদা ও অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাথে একত্রিত হয়ে ভোট দেয়ার লড়াইয়ে নেমেছে। বিজনেস গ্রুপ, রিলেজিয়াস গ্রুপ সহ বিভিন্ন সমিতি ও কমিউনিটির সাথে সমন্বয় করে ব্রকলিনের কেনসিংটনে ৫০ শতাংশ প্রবাসী বাংলাদেশিরা ভোট দিয়ে ইতিহাস গড়েছেন। যার কারনে জোহরান মামদানি ও শাহনা হানিফ বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয়ের ধারা নভেম্বর পর্যন্ত নিয়ে যেতে শুক্রবার (১০ জুলাই) বিকালে ব্রকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস্থ লিটল বাংলাদেশের কেনসিংটনে প্লাজায় বিজয় উদযাপন করা হয়। ড্রাম বিটস ও কেনসিংটন কমিউনিটি আয়োজিত এই বিজয় উৎসবে এলাকার প্রচুর নারীরা অংশ নেয়। এদের মধ্য বিপুল সংখ্যক ড্রাম বিটসের সদস্যেরা উপস্থিত ছিলেন।

বিজয় উৎসবের সমন্বয়ক ও ড্রাম বিটসের কাজী ফৌজিয়া বলেন, বাংলাদেশ কমিউনিটি এক হওয়ায় আমারা বিজয় অর্জন করেছি। তাই আমরা বিজয় উৎসব করছি। প্রাইমারি নির্বাচনে এত বাংলাদেশী আগে কখনো ভোট দেয়নি। এত বিপুল সংখ্যক বাংলাদেশীর ভোট দেওয়ার ঘটনায় সবাই চমকে উঠেছে। তাই এবারের ভোটে বাংলাদেশীরা হিরোতে পরিণত হয়েছে উঠেছে। জোহরান মামদানি ও শাহনা হানিফের বিজয়ে বাংলাদেশিরা বিশাল ভূমিকা রেখেছে। আগামীতে ৭০ থেকে ৮০ শতাংশ প্রবাসী বাংলাদেশীরা ভোট অংশ নিলে আমাদেরকে কেউ আর ঠেকিয়ে রাখতে পারবেনা। আমাদের সমাজ থেকে শাহানা হানিফের মত আরও পলিটিশিয়ান তৈরি হবে।

বিজয় উৎসবে শাহানা হানিফ ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এছাড়ার সমাবেশে বাংলাদেশ কমিউনিটি, ড্রাম বিটস ও বাঘের নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন ড্রাম বিটসের পলিসি ডাইরেক্টর জাফরী সিং, সাংস্কৃতিক কর্মী ও কমিউনিটি বোর্ড মেম্বার এনি ফেরদৌস, ড্রামের ক্যাম্পেইন লিডার দেলোয়ার আহমেদ পুতুল, কমিউনিটি নেতা লুৎফুল করিম প্রমুখ। উৎসবে শাহানে হানিফের পিতা মোহাম্মদ হানিফ ও মাতা রেহানা হানিফ সহ কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন।###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ